বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 22, 2026
September 02, 2026
খেলাধুলা
খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রুডিগার

Published: September 02, 2026 at 12:37 PM
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রুডিগার

আন্তর্জাতিক ফুটবলে ইতি টানলেন অ্যান্টোনিও রুডিগার। ৩৩ বছর বয়সে এসে জাতীয় দলের হয়ে আর না খেলার ঘোষণা দিলেন জার্মানির এই ডিফেন্ডার। ২০১৪ সালে জার্মানির হয়ে অভিষেকের পর ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৬টি ম্যাচ খেলেছেন রুডিগার, গোল করেছেন তিনটি। খেলেছেন ছয়টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে। ২০১৭ সালে জার্মানির কনফেডারেশনস কাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। বিদায়বার্তায় রুডিগার বলেছেন, ‘অনেক ভেবেছি। এখন জাতীয় দলে ক্যারিয়ার শেষ করে তরুণদের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে। ২০১৪ সালে প্রথমবার জার্মানির জার্সি পরার সময় স্বপ্নেও ভাবিনি, একদিন ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলব।’ জাতীয় দলের অধ্যায় শেষ করে এখন পুরো মনোযোগ ক্লাব ফুটবলে দিতে চান রুডিগার। তার ভাষায়, ‘এখন আমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। যেখানে পুরোপুরি ক্লাবের দিকে মনোযোগ দেব।’