জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও থেমে থাকেননি তাওহীদ হৃদয়। বরং অপেক্ষা করেছেন নিজের ব্যাট দিয়েই উত্তর দেওয়ার জন্য। সেই সুযোগটা তিনি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মাটিতে। বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দিতে গিয়ে পচেফস্ট্রুমে করলেন দারুণ এক ডাবল সেঞ্চুরি-যে ইনিংস দিয়ে জাতীয় দলে ফেরার দাবিটাও যেন আরও জোরালো করে রাখলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল হৃদয়ের। অভিষেকটা অবশ্য প্রত্যাশামতো রাঙাতে পারেননি তিনি। এরপর জায়গা হারান জাতীয় দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টেও খেলার সুযোগ হয়নি। তবে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ব্যাট হাতে যেন অন্য এক হৃদয়কে দেখা গেল। তৃতীয় দিনের খেলায় পচেফস্ট্রুমে দৃঢ়তা আর ধৈর্যের পরীক্ষা দিয়ে তুলে নিলেন ডাবল সেঞ্চুরি। একবারও প্রতিপক্ষকে সুযোগ দেননি হৃদয়। দীর্ঘ ইনিংসজুড়ে ছিল একাগ্রতা, নিয়ন্ত্রণ আর চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা। শেষ পর্যন্ত তৃতীয় দিনের একেবারে শেষ প্রান্তে বাঁহাতি স্পিনার সিমন্ডসকে কাট করে চার মেরে ১৯৯ থেকে ২০০-তে পৌঁছান তিনি। ডাবল সেঞ্চুরির ইনিংসটি হৃদয় সাজিয়েছেন ৩৩৫ বলে ২২ চার ও ১ ছক্কায়। হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৭১ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে এখনও ৪১ রানে পিছিয়ে আছে তারা। দক্ষিণ আফ্রিকা 'এ' দল নিজেদের প্রথম ইনিংসে ৫১২ রান করেছিল।
শিরোনাম
কমছে পদ্মা মহানন্দা পুনভর্বার পানি প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
৫৩ বিজিবির পৃথক অভিযানে দুটি মোটরসাইকেলসহ জব্দ মাদকদ্রব্য, আটক একজন
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলে খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারে প্রশিক্ষণ
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
ম্যানচেস্টার ডার্বিতে জয় পেলো সিটি
চাপ সামলে জয় তুলে নিলো বার্সা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে
পয়েন্ট হারিয়ে তলানিতে পাকিস্তান
প্রশান্ত মহাসাগরে বিপুল স্বর্ণ-রুপার মজুতের সন্ধান পেয়েছে চীন
Printed on: September 14, 2026
September 02, 2026
খেলাধুলা
দক্ষিণ আফ্রিকাকে পাল্টা জবাব দিচ্ছে বাংলাদেশ
সর্বশেষ খবর
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
Sep 14, 2026
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
Sep 14, 2026