বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 22, 2026
August 31, 2026
খেলাধুলা
খেলাধুলা

নতুন এক রেকর্ড গড়লেন সূর্যবংশী

Published: August 31, 2026 at 12:46 PM
নতুন এক রেকর্ড গড়লেন সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়সে রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছেন বৈভব সূর্যবংশী। চলমান দুলীপ ট্রফিতে ইশান কিষাণের চোটে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কের মর্যাদা পান। একই ম্যাচে আরেকটি রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় ব্যাটার। তরুণ এই ওপেনিং ব্যাটার দুলীপ ট্রফিতে ইস্ট জোনের হয়ে খেলছেন। সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের বিপক্ষে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হলেন তিনি।

সোমবার ব্যাট হাতে বিস্ফোরক ছিলেন সূর্যবংশী। সবচেয়ে কম বয়সে দুলীপ ট্রফির সেঞ্চুরিয়ান হওয়ার খুব কাছে ছিলেন। কিন্তু মাত্র ৮ রানের আক্ষেপ নিয়ে আউট হন তিনি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে সূর্যবংশী ৪২ বলে টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরি করেন। এজন্য তিনটি ছয় ও চারটি চার মেরেছেন তিনি। তাতে লক্ষ্মণ সিংয়ের ৫৭ বছরের রেকর্ড ভেঙেছেন। ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিনে হাফ সেঞ্চুরি করে এই রেকর্ড অর্ধশতকেরও বেশি সময় ধরে দখলে রেখেছিলেন লক্ষ্মণ। ওই সময় তার বয়স ছিল ১৬ বছর ২৩ দিন। ১৫ বছর ও ১৫৭ দিন বয়সে ফিফটি করে তাকে টপকালেন সূর্যবংশী।