চীনের জনপ্রিয় ভিডিও বিনিময় প্ল্যাটফর্ম বিলিবিলি এবার বিশ্ববাজারে বড় পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ইউটিউবের বিকল্প হিসেবে পরিচিত এই প্ল্যাটফর্মটি আন্তর্জাতিক সংস্করণের অ্যান্ড্রয়েড অ্যাপ নতুন করে চালু করেছে। একই সঙ্গে বিভিন্ন দেশের ভিডিও নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন উদ্যোগের অংশ হিসেবে বিলিবিলি অ্যাপ ব্যবহারের কিছু বাধ্যবাধকতাও তুলে দিয়েছে। আগে চীনের বাইরে থেকে নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট বা সরকারি পরিচয়পত্র দিয়ে পরিচয় যাচাই করতে হতো। নতুন সংস্করণে সেই বাধ্যবাধকতা আর থাকছে না। ফলে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সহজেই প্ল্যাটফর্মটিতে যুক্ত হতে পারবেন। বিলিবিলি জানিয়েছে, আন্তর্জাতিক সংস্করণে চীনা ও বিশ্বের অন্যান্য দেশের ভিডিও একই প্ল্যাটফর্মে দেখানো হবে। এতে চীনের জনপ্রিয় ভিডিওর পাশাপাশি আন্তর্জাতিক ভিডিও নির্মাতাদের কনটেন্টও দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে। চীনে দীর্ঘদিন ধরে অ্যানিমেশন, গেমিং ও বিনোদনমূলক ভিডিওর জন্য জনপ্রিয় বিলিবিলি। এখন প্রতিষ্ঠানটি সেই দর্শকভিত্তি দেশের বাইরেও তৈরি করতে চায়। তবে বিশ্ববাজারে ইউটিউবের মতো শক্তিশালী প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করা সহজ হবে না।
শিরোনাম
কমছে পদ্মা মহানন্দা পুনভর্বার পানি প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
৫৩ বিজিবির পৃথক অভিযানে দুটি মোটরসাইকেলসহ জব্দ মাদকদ্রব্য, আটক একজন
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলে খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারে প্রশিক্ষণ
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
ম্যানচেস্টার ডার্বিতে জয় পেলো সিটি
চাপ সামলে জয় তুলে নিলো বার্সা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে
পয়েন্ট হারিয়ে তলানিতে পাকিস্তান
প্রশান্ত মহাসাগরে বিপুল স্বর্ণ-রুপার মজুতের সন্ধান পেয়েছে চীন
Printed on: September 15, 2026
August 30, 2026
বিজ্ঞান ও প্রযুক্তি
ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে অ্যাপ আনছে বিলিবিলি
সর্বশেষ খবর
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
Sep 14, 2026
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
Sep 14, 2026