বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 16, 2026
নাচোল
নাচোল

প্রাথমিক বৃত্তি পরীক্ষা : নাচোলে বেসরকারিতে চমক দেখাল প্রত্যন্ত অঞ্চলের অঙ্গনা বিদ্যালয়

Published: July 16, 2026 at 01:27 PM
প্রাথমিক বৃত্তি পরীক্ষা : নাচোলে বেসরকারিতে চমক দেখাল প্রত্যন্ত অঞ্চলের  অঙ্গনা বিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ‘অঙ্গনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’| এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে| 

উপজেলার মূল স্রোতের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পেছনে ফেলে অজপাড়াগাঁয়ের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর ও সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে|

জানা গেছে, কসবা ইউনিয়নের গোলাবাড়ী ঈদগাহ পাড়া উজিরপুর ‘অঙ্গনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে| এর মধ্যে ৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে| উত্তীর্ণদের মধ্যে ২ জন ট্যালেন্টপুলে এবং ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে| বৃত্তি পাওয়ার হার ৮১.৮১, যা বেসরকারি বিদ্যালয়গুলোর মধ্যে প্রথম| 

উল্লেখ্য, গত ১২ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়| 

বিদ্যালয়ের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষক সুলতানা খাতুন জানান, ২০১৮ সালে সম্পূর্ণ গ্রামীণ ও প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়| স্থানীয় অভিভাবকদের আস্থা ও শিক্ষকদের নিরলস পরিশ্রমে বর্তমানে বিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জনে| 

এর আগে ২০২২ সালেও এই বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল বলে জানান তিনি|

প্রধান শিক্ষক আরো বলেন, “আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত যত্নশীল| তবে প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা রয়েছে| বিদ্যালয়টিতে যদি আরো সুন্দর ও উন্নত পরিবেশ নিশ্চিত করা যায়, তবে আগামীতে শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল করে এগিয়ে যেতে সক্ষম হবে|”

এদিকে স্থানীয় সচেতন মহল বলছেন, প্রত্যন্ত এলাকার অঙ্গনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় ১১ জন অংশ নিয়ে  ৯ জন বৃত্তি পাওয়া সত্যিই প্রশংসনীয়|

অন্যদিকে, একই উপজেলার প্রত্যন্ত এলাকার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার ৫ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে|

তবে সীমিত সম্পদের মধ্যে অঙ্গনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই লড়াকু সাফল্য উপজেলার শিক্ষাঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে|

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের বেসরকারি উদ্যোগকে সরকারিভাবে কিছুটা পৃষ্ঠপোষকতা ও অবকাঠামোগত সহযোগিতা দিলে গ্রামীণ জনপদে শিক্ষার মান আরো উন্নতি হবে|