হলিউডের সিনেমা নির্মাতাদের মধ্যে অনবদ্য এক নাম ক্রিস্টোফার নোলান| তার সিনেমা মানেই অন্যরকম কিছু| শুধু বক্স অফিসে ঝড় নয়, দর্শক-সমালোচকদের জন্য নতুন ভাবনার জগত তৈরি করেন তিনি| কখনো স্বপ্নের গোলকধাঁধা, কখনো সময়ের রহস্য, আবার কখনো মহাকাশের অসীম বিস্তার, সবকিছুকেই অসাধারণ দক্ষতায় বড় পর্দায় তুলে ধরেছেন অস্কারজয়ী এই ব্রিটিশ নির্মাতা| তার সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তাবৎ দুনিয়ার দর্শক| বড় খবর হলো, আরও একবার দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছেন তিনি| আজ শুক্রবার বিশ^ব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দ্য ওডিসি’| বাংলাদেশের দর্শকরাও আনন্দিত হতে পারেন এজন্য যে, একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি| প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিশ্বজুড়ে| গ্রিক বীর ওডিসিয়াসের দীর্ঘ, বিপদসংকুল ঘরে ফেরার যাত্রাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ওডিসি’| ট্রোজান যুদ্ধে অংশ নিতে গিয়ে এক দশক রণাঙ্গণে কাটানোর পর দেশে ফেরার পথে ভাগ্যের নির্মম খেলায় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ওডিসিয়াস| ভয়াল সমুদ্র, অচেনা দ্বীপ, অদ্ভুত প্রাণী, দেব-দেবীর রোষসহ সব বাধা পেরিয়ে প্রায় ২০ বছর পর নিজ রাজ্য ইথাকায় ফেরার সংগ্রামই এই মহাকাব্যের মূল সুর| ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন| তার ছেলে টেলিমাকাসের ভূমিকায় টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে দেখা যাবে অ্যান হ্যাথাওয়েকে| ছবিতে আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথালসহ একঝাঁক তারকা|
শিরোনাম
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
Printed on: September 23, 2026
July 16, 2026
বিনোদন
আজ বিশ্বের সাথে দেশেও মুক্তি পাচ্ছে ‘দ্য ওডিসি’
সর্বশেষ খবর
ক্ষমা চাইলেন স্বস্তিকা
Sep 23, 2026
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026