মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি বলিউডের প্রভাবশালী ও প্রবীণদের কাঠগড়ায় তুললেন তনুশ্রী সাদা শাড়িতে নজর কাড়লেন মিম সোশ্যাল মিডিয়ায় ঢ়ুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেসি : মম শিবগঞ্জে রুমনকে জীবিত ফেরতের দাবি : মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবারসহ এলাকাবাসীর কর্মী সালমা খাতুনের ইন্তেকাল : শোকসন্তপ্ত পরিবারের পাশে প্রয়াস এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : চতুর্থ দিনের খেলায় পয়েন্ট ভাগ সদর ও শিবগঞ্জের দুটি কিডনিই নষ্ট আম্পায়ার মাসুমের : বড় বোন দিতে চায়লেও কিডনি ম্যাচিংয়ের খরচই জোগাতে পারছে না পরিবার হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড
Printed on: August 25, 2026
July 05, 2026
নাচোল
নাচোল

নাচোলে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

Published: July 05, 2026 at 02:41 PM
নাচোলে নজরুল  বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপনী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে|

রবিবার বিকেল সাড়ে ৫টায় নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়|

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান|

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সুলতানা রাজিয়া, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা|

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যের ওপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়|

বক্তারা নতুন প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও দেশপ্রেম ছড়িয়ে দেয়ার আহ্বান জানান| 

আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়|

সবশেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্য অতিথিরা| 

এ সময় স্থানীয় সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন|