সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জে রুমনকে জীবিত ফেরতের দাবি : মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবারসহ এলাকাবাসীর কর্মী সালমা খাতুনের ইন্তেকাল : শোকসন্তপ্ত পরিবারের পাশে প্রয়াস এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : চতুর্থ দিনের খেলায় পয়েন্ট ভাগ সদর ও শিবগঞ্জের দুটি কিডনিই নষ্ট আম্পায়ার মাসুমের : বড় বোন দিতে চায়লেও কিডনি ম্যাচিংয়ের খরচই জোগাতে পারছে না পরিবার হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড সদর ও ভোলাহাটে নারীসহ অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার : নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে তরুণ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণ আমির, কীসের প্রস্তুতি নিচ্ছেন?
Printed on: August 24, 2026
August 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

দুটি কিডনিই নষ্ট আম্পায়ার মাসুমের : বড় বোন দিতে চায়লেও কিডনি ম্যাচিংয়ের খরচই জোগাতে পারছে না পরিবার

Published: August 24, 2026 at 02:21 PM
দুটি কিডনিই নষ্ট আম্পায়ার মাসুমের : বড় বোন দিতে চায়লেও কিডনি ম্যাচিংয়ের খরচই জোগাতে পারছে না পরিবার

ওয়েশ কুরুনী মাসুম, চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের আলীনগর রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা। ছাত্র পরিচয়ের পাশাপাশি স্থানীয়দের কাছে পরিচিত ক্রিকেটের আম্পায়ার হিসেবে। দুরন্ত এই মাসুম এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে তার। মাসুমের করুণ চাহনিতে, বাঁচার আকুলতা। কিন্তু পারিবারিক দীনতা তাকে আরো অসহায় করে তুলেছে। 

বাবা আমিরুল ইসলাম, ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। নুন আনতে পানতা ফুরায় যার, তার পক্ষে তো সন্তানের ব্যয়বহুল এই চিকিৎসা করানো সম্ভব নয়। অগত্যা সমাজের বিত্তবানদের কাছে হাত পেতেছেন, যদি মানুষের সহযোগিতা নিয়ে সন্তানকে বাঁচাতে পারেন।  

বালুগ্রাম আদর্শ কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র মাসুম ব্যক্তিজীবনে বিবাহিতও। তারও দুই মাসের শিশুসন্তান রয়েছে। শিশুকে কোলে নিয়ে অনিশ্চিত জীবনের কথা ভেবে নীরবে চোখের জল ফেলে চলেছেন অসহায় বাবা মাসুম।  

প্রায় ৬ মাস অতিবাহিত হতে চলেছে কিডনি নষ্ট হওয়ার। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারেননি অর্থাভাবে। 

পরিবারের সাথে কথা বলে জানা গেছে, চলতি বছরের মার্চে শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে ঢাকার মুগদার একটি হাসপাতালে চিকিৎসা নেন মাসুম। সেখানেই জানতে পারেন, তার দুটি কিডনিই ড্যামেজ হয়ে গেছে। চিকিৎসক দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। 

পরামর্শ পেলেই তো আর চলবে না। অর্থ জোগানই মূল সংকট। তাই মাসুম দিন দিন ধুঁকছেন অসুস্থ শরীর নিয়ে। 

চার ভাই-বোনের মধ্যে মাসুম সবার ছোট। বড় দুজন বোন, দুজনেরই বিয়ে হয়ে গেছে। তারপর বড়ভাই হোটেল শ্রমিক। বড় বোন খাদিজার সঙ্গে ব্লাড গ্রুপের মিল রয়েছে মাসুমের। ছোটভাইকে বাঁচাতে কিডনি দান করতেও প্রস্তুত বড় বোন। প্রস্তুত আরেক বোনও। কিন্তু কিডনি ম্যাচিংয়ের টেস্টসহ অন্যান্য আনুষাঙ্গিক খরচের জন্যই প্রয়োজন কয়েক লাখ টাকা। এই টাকাই যেখানে অসচ্ছল পরিবারের পক্ষে জোগাড় করা কষ্টসাধ্য, সেখানে কিডনি প্রতিস্থাপন তো আরো দূরের কথা। 

এ অবস্থায় বাবা আমিরুল ইসলাম সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, আল্লাহর ইচ্ছা থাকলে আর মানুষের সহযোগিতা পেলে আমার ছেলেকে সারিয়ে তোলা সম্ভব। সহযোগিতা না পেলে তিলে তিলে ছেলেকে মৃত্যুর দিকে চলে যাওয়া দেখতে হবে তাকে। এ যে কত যন্ত্রণার দৃশ্য, তা বলে বোঝানো যাবে না। 

ওয়েশ কুরুনী মাসুমকে সহযোগিতা করা যাবে ব্যাংকের মাধ্যমে। হিসাবের নাম- মো. ওয়েশ কুরুনী, হিসাব নম্বর- ৪৭০৪৩০১০১২৭০২, নিউমার্কেট শাখা, সোনালী ব্যাংক পিএলসি।