সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জে রুমনকে জীবিত ফেরতের দাবি : মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবারসহ এলাকাবাসীর কর্মী সালমা খাতুনের ইন্তেকাল : শোকসন্তপ্ত পরিবারের পাশে প্রয়াস এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : চতুর্থ দিনের খেলায় পয়েন্ট ভাগ সদর ও শিবগঞ্জের দুটি কিডনিই নষ্ট আম্পায়ার মাসুমের : বড় বোন দিতে চায়লেও কিডনি ম্যাচিংয়ের খরচই জোগাতে পারছে না পরিবার হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড সদর ও ভোলাহাটে নারীসহ অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার : নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে তরুণ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণ আমির, কীসের প্রস্তুতি নিচ্ছেন?
Printed on: August 24, 2026
August 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড

Published: August 24, 2026 at 02:20 PM
হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গায় মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। সোমবার সকাল থেকে এই কোর্ট পরিচলনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।  

মোবাইল কোর্ট পরিচালনাকালে খুচরা সার বিক্রেতা মেসার্স ইসলাম ট্রেডার্সের প্রোপ্রাইটর মো. নুর আলমকে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় ও কোনোরকম বিক্রয় মেমো ছাড়া সার বিক্রয় করার অপরাধে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

মোবাইল কোর্টে উপস্থিত থাকা সদর উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান বিষয়টি নিশ্চিত করে বলেন- উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সম্মিলিতভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করে। এই সময় সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় করার অভিযোগে অসাধু ব্যবসায়ীকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তার গুদামে মজুত থাকা ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা এমওপি সার জব্দ করা হয়। যা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানের উপস্থিতিতে কৃষক পর্যায়ে সরকারি মূল্যে বিক্রয় করা হবে এবং সার বিক্রির টাকা ডিলারের পরিবারের হাতে বুঝিয়ে দেয়া হবে। তিনি আরো জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং কৃষকের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।