সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জে রুমনকে জীবিত ফেরতের দাবি : মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবারসহ এলাকাবাসীর কর্মী সালমা খাতুনের ইন্তেকাল : শোকসন্তপ্ত পরিবারের পাশে প্রয়াস এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : চতুর্থ দিনের খেলায় পয়েন্ট ভাগ সদর ও শিবগঞ্জের দুটি কিডনিই নষ্ট আম্পায়ার মাসুমের : বড় বোন দিতে চায়লেও কিডনি ম্যাচিংয়ের খরচই জোগাতে পারছে না পরিবার হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড সদর ও ভোলাহাটে নারীসহ অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার : নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে তরুণ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণ আমির, কীসের প্রস্তুতি নিচ্ছেন?
Printed on: August 24, 2026
August 24, 2026
বিনোদন
বিনোদন

৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণ আমির, কীসের প্রস্তুতি নিচ্ছেন?

Published: August 24, 2026 at 11:53 AM
৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণ আমির, কীসের প্রস্তুতি নিচ্ছেন?

৬১ বছর বয়সে এবার পর্দায় ২৫ বছরের এক তরুণ ক্রিকেটারের চরিত্রে হাজির হতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। আশুতোষ গোয়ারিকর পরিচালিত নতুন সিনেমা ‘ললকারা’য় ভারতের কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের চরিত্রে অভিনয় করবেন তিনি। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে এরই মধ্যে ওজন কমানো ও খাদ্যাভ্যাস পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। সিনেমাটি তৈরি হচ্ছে লালা অমরনাথের জীবন এবং ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত পাকিস্তান টেস্ট সিরিজকে কেন্দ্র করে। দেশভাগের পর দুই দেশের প্রথম ক্রিকেট লড়াই এবং সেই সময়ের বন্ধুত্ব, প্রতিদ্বন্দ্বিতা ও দেশপ্রেমের গল্প সিনেমাটিতে উঠে আসবে বলে জানা গেছে। ওই সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন লালা অমরনাথ। ‘ললকারা’র মাধ্যমে দীর্ঘ সময় পর আবারও আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজ করছেন আমির খান। এর আগে ২০০১ সালে এই জুটি ‘লাগান’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন।

ব্রিটিশ আমলের পটভূমিতে ক্রিকেটকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি ব্যাপক সাফল্য পেয়েছিল। এবারও ক্রিকেটভিত্তিক গল্প নিয়ে তাদের এই পুনর্মিলন নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠনে পরিবর্তন আনার জন্য আগে থেকেই পরিচিত আমির। ‘গজনি’তে পেশিবহুল শরীর এবং ‘দঙ্গল’-এ ভিন্ন বয়সের মহাবীর সিং ফোগাটের চরিত্রে নিজেকে বদলে দর্শকদের চমকে দিয়েছিলেন তিনি। ‘লাল সিং চাড্ডা’তেও বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। এবার ৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণ ক্রিকেটারের ভূমিকায় তাকে কীভাবে পর্দায় হাজির করা হয়, সেটিই হয়ে উঠেছে বড় কৌতূহলের বিষয়। সিনেমাটির সঙ্গে অভিনেতা ফারহান আখতারের নামও একসময় জড়িয়েছিল। তবে ফারহান নিজেই জানিয়েছেন, তিনি কখনো আনুষ্ঠানিকভাবে সিনেমাটির অভিনয়শিল্পী হিসেবে যুক্ত ছিলেন না। ফলে সিনেমাটি থেকে বাদ পড়ার প্রশ্নও ওঠে না। তবে অভিনয়ে না থাকলেও প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। রিতেশ সিধওয়ানির সঙ্গে ফারহানের প্রযোজনা প্রতিষ্ঠান এঙ্লে এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি তৈরি হচ্ছে। ‘দিল চাহতা হ্যায়’ ও ‘তালাশ’-এর পর এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমিরের এটি তৃতীয় কাজ। ‘ললকারা’র অন্যান্য অভিনয়শিল্পী এবং মুক্তির চূড়ান্ত তারিখ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আমিরের বয়সের চেয়ে ৩৬ বছর কম বয়সী চরিত্রে অভিনয়ের প্রস্তুতিই এরই মধ্যে সিনেমাটিকে আলোচনায় নিয়ে এসেছে।