চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে| বৃহস্পতিবার সকালে জেলাশহরের ফুড অফিস মোড়ে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তর|
জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়|
এরপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী|
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দিন, জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব নজরুল ইসলাম, ˆবষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, জুলাই শহীদ তারেক রহমানের পিতা আসহাদুল ইসলাম, জুলাইয়ের আহত যোদ্ধা সাগর আহমেদসহ অন্যরা|
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাঁপাইনবাবগঞ্জের জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মনসহ জুলাই যোদ্ধা ও ˆবষম্যবিরোধী ছাত্র আন্দোলেন নেতা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা|
জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে|
বক্তারা ২০২৪ সালের এই দিনে (১৬ জুলাই) ফ্যাসিবাদের বিরুদ্ধে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন|
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা : জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে| বৃহস্পতিবার সকালে পৌরসভা কার্যালয় থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা র্যালি করে ফুড অফিস সংলগ্ন স্থানে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে উপস্থিত হন| পরে সেখানে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন|
কর্মসূচিতে অংশগ্রহণ করেন— পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ, শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেনসহ অন্যরা|
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়|
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন— সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল দেবনাথ, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, পৌর জামায়াতের আমির রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম এবং সাংবাদিক একেএম জিলানী| সভা সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ|
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন|
সভা শেষে জুলাই শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়|
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে| দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত স্মৃতিচারণ, আলোচনা সভা, এক মিনিট নীরবতা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়|
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী| অন্যদের মধ্যে বক্তব্য দেন— গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুল রহমান, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, জুলাই যোদ্ধা রাসেল আলী ও আল মামুনসহ অন্যরা|
আলোচনা শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়| পরে দোয়া অনুষ্ঠিত হয়|