সম্পর্কের গল্পে ফের বাজিমাৎ| ভারতের পশ্চিমবঙ্গে দারুণ সাড়া পাচ্ছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’| ছবির প্রধান চরিত্রে আছেন বাংলাদেশের জয়া আহসান| ২০২৩ সালের সুপারহিট ছবি ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুেয়ল এটি| এই কিস্তিতেও যেন সাফল্যের ধারা অব্যাহত থাকছে| হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, মুক্তির মাত্র পাঁচ দিনেই ‘আজও অর্ধাঙ্গিনী’র আয় ছাড়িয়েছে ১ কোটি রুপি| আর প্রতিদিনই ছবিটি ঘিরে দর্শক-সমালোচকদের প্রশংসা বাড়ছে| ফলে ক্রমশ এর আয়ও বাড়বে বলেই প্রত্যাশা করা হচ্ছে| মুক্তির প্রথম দিন ছবিটি আয় করেছিল ১০ লাখ ৪১ হাজার রুপি| এরপর গত শনি ও গত রোববার আয়ের অংক বেড়েছে হু হু করে, দিন দুটিতে যথাক্রমে আয় করেছে ২৩ লাখ ৫৩ হাজার রুপি ও ৩৫ লাখ ১৭ হাজার রুপি| গত সোমবার কর্মদিবসে ছবিটি সাড়ে ১৩ লাখের বেশি আয় করে| আর গত মঙ্গলবার ফের বাড়ে আয়ের অংক-১৬ লাখ রুপি| ‘আজও অর্ধাঙ্গিনী’র গল্প এবং অভিনয় ভূয়সী প্রশংসা পাচ্ছে| নির্মাতা-শিল্পীরা দর্শকের কাছে দুটি অনুরোধ জানিয়েছেন; এক-প্রেক্ষাগৃহের ভেতরে ভিডিও না করা, দুই-কাউকে কোনোভাবেই গল্পটা না বলা| ‘আজও অর্ধাঙ্গিনী’তে জয়ার সঙ্গে আছেন চূর্ণী গাঙ্গুলি ও কৌশিক সেন| দাপুটে তিন অভিনয়শিল্পীর টক্করে মুগ্ধ হচ্ছে দর্শক| এছাড়াও অভিনয় করেছেন লিলি চক্রবর্তী, অ¤^রীশ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায় প্রমুখ|
শিরোনাম
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
Printed on: September 23, 2026
July 16, 2026
বিনোদন
৫ দিনেই ১ কোটির ক্লাবে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’
সর্বশেষ খবর
ক্ষমা চাইলেন স্বস্তিকা
Sep 23, 2026
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026