বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
July 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা

Published: July 16, 2026 at 01:22 PM
চাঁপাইনবাবগঞ্জে  জগন্নাথদেবের  রথযাত্রা

চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা| হিন্দু ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই মহোৎসব শুরু হয়| 

সে হিসাবে বৃহস্পতিবার বিকেলে আনন্দঘন পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ ঠাকুরবাড়ী থেকে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ, ঝিলিম রোডস্থ সুরেন্দ্রনাথ সিংয়ের ছোট ঠাকুরবাড়ী থেকে হরেকৃষ্ণ সংঘ ও চরজোতপ্রতাপ শিবতলা শিবমন্দির থেকে শ্রীশ্রী জগন্নাথদেবের সুসজ্জিত রথযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়| 

এসময় ভক্তরা কীর্তনসহ বিভিন্ন পূজা-অর্চনা করেন| ঢোলের বাজনার সঙ্গে শোভাযাত্রায় বিভিন্ন পৌরাণিক সাজের মাধ্যমে আবহমান বাংলা ও পৌরাণিক বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলা হয় উৎসবে| 

রথযাত্রা হিন্দু ধর্মের, বিশেষত শ্রীশ্রী জগন্নাথদেবের ভক্তদের কাছে একটি পূণ্যউৎসব এবং পূণ্যতিথি| 

হিন্দুশাস্ত্র মতে, রথের দড়ির স্পর্শে (দড়ি টানলে) পুণ্য লাভ হয়| 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি জানান, রথযাত্রার পূণ্য তিথিতে নিজ নিজ রথে শ্রীশ্রী জগন্নাথদেব, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদেবের পত্নী গুন্ডিচার বাড়ি গমন করেন| এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা| ৮ দিন পর উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে| নামোশংকরবাটি ঘোষপাড়া, শহরের ঝিলিম রোড, হুজরাপুরসহ বারঘরিয়া থেকে ৮টি রথযাত্রা বের করা হয়| 

এদিকে রথযাত্রাকে ঘিরে জেলাশহরের পৌরসভা পার্কে মেলা বসেছে| মেলায় মিষ্টির দোকান, মনোহারির দোকান, মাটির বিভিন্ন ˆতজষ পত্র, খেলনা, বাঁশি, কাঠের আসবাবপত্রসহ হরেক রকমের পণ্য শোভা পাচ্ছে|