বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
July 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জজুড়ে সরকারি প্রাথমিকে বৃক্ষরোপণ কর্মসূচি

Published: July 15, 2026 at 02:50 PM
চাঁপাইনবাবগঞ্জজুড়ে  সরকারি প্রাথমিকে  বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩টি বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়| 

প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন| 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও মো. নাদিরুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শবনম আক্তার ও মো. আওরঙ্গজেব, উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর আলম, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, সহকারী শিক্ষক গোলাম হামিদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা| 

অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৩টি চারাগাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়| 

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই| প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| 

মুঠোফোনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে| এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম, পরিবেশ সচেতনতা এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে|

গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরেও এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| বুধবার সকালে উপজেলার কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী| 

পরে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইসাহাক আলী| আলোচনা সভায় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, প্রবীণ সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা|

আলোচনা শেষে অতিথিরা বিদ্যালয় চত্বরে ফলজ গাছ রোপণ করেন|

নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হুলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ এবং বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে| বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়|

উপজেলা নির্বাহী অফিসার  প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন— উপজেলা শিক্ষা অফিসার মজনু মিয়া, জামায়াতের নাচোল উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন ও পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম|

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন|