চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাপের কামড়ে হাবিবুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে| বুধবার ভোর সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্তি গ্রামে এই ঘটনা ঘটে|
মারা যাওয়া হাবিবুর রহমান ওই গ্রামের মৃত লোকমান আলীর ছেলে|
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, ভোরে হাবিবুর রহমান নিজ বাড়িতে অবস্থান করছিলেন| এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়| বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান|
ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে|