আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ^কাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল অস্ট্রেলিয়া নারী দল| কেনিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে অষ্টমবারের মতো বিশ^কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা| পুরো ম্যাচজুড়েই ছিল ছয় বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত ও পরিণত ক্রিকেটের ছাপ| টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া| শুরু থেকেই তাদের বোলাররা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের চাপে রাখেন| ওপেনার হেইলি ম্যাথিউজ কিছুটা আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি| ২৮ বলে ৩০ রান করে জর্জিয়া ওয়ারেহামের শিকার হন তিনি| অন্যপ্রান্তে কিয়ানা জোসেফও ধীরগতির ইনিংস খেলেন| ফলে পাওয়ারপ্লের পর থেকেই রান তোলার গতি কমতে থাকে ক্যারিবীয়দের| দলের অভিজ্ঞ দুই ব্যাটার স্টেফানি টেইলর ও জাহজারা ক্ল্যাক্সটনের দ্রুত বিদায় ওয়েস্ট ইন্ডিজকে বড় ধাক্কা দেয়| দুজনই শূন্য রানে ফেরেন অ্যাশলেঘ গার্ডনারের ঘূর্ণিতে| মিডল অর্ডারে শেমেইন ক্যাম্পবেল কিছুটা প্রতিরোধ গড়লেও তার ২৫ বলে ২২ রানের ইনিংস দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি| শেষ দিকে ডিয়েন্ড্রা ডটিন ১৬ বলে ২৬ রানের কার্যকর ক্যামিও খেলেন| তার ইনিংসে ছিল চারটি বাউন্ডারি| তবে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তুলতে পারে মাত্র ১২৫ রান| অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল ছিলেন অ্যাশলে গার্ডনার ও জর্জিয়া ওয়ারেহাম| দুজনই শিকার করেন দুটি করে উইকেট| গার্ডনার মাত্র ১৩ রান খরচ করে মিডল অর্ডার ভেঙে দেন| অধিনায়ক সোফি মলিনিউক্সও নেন দুই উইকেট| ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ^াসী ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া| তাদের ব্যাটাররা কোনো ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয়| উইন্ডিজ বোলাররা মাঝে কিছুটা চাপ ˆতরি করার চেষ্টা করলেও অস্ট্রেলিয়ার ব্যাটিং গভীরতার সামনে তা খুব বেশি কার্যকর হয়নি| দুই উইকেট হারালেও লক্ষ্য ছুঁতে খুব একটা বেগ পেতে হয়নি অজিদের| পরিণত ব্যাটিং ও ম্যাচ পরিস্থিতি দারুণভাবে সামলে সহজ জয় তুলে নেয় তারা| এই জয়ের মাধ্যমে আবারও প্রমাণ করল, বিশ^ মঞ্চে অস্ট্রেলিয়া নারী দল কেন সবচেয়ে ধারাবাহিক ও ভয়ংকর শক্তিগুলোর একটি|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত
নাচোলে ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
Printed on: September 24, 2026
July 01, 2026
খেলাধুলা
অষ্টমবারের মতো বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
Sep 23, 2026
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
Sep 23, 2026