ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড| পাঁচ ম্যাচের এই সিরিজকে সামনে রেখে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জ্যাকব ডাফি| চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ^কাপের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে তাকে| সম্প্রতি প্রথম সন্তানের বাবা হয়েছেন ডাফি| সেই কারণে কিছুদিন ক্রিকেট থেকে দূরে থেকে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি| এবার আবারও জাতীয় দলের জার্সিতে ফিরতে যাচ্ছেন এই ডানহাতি পেসার| ১১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ক্যারিবীয় সফরে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল স্যান্টনার| ১৬ সদস্যের দলে ডাফির পাশাপাশি জায়গা পেয়েছেন পেসার ম্যাথিউ ফিশারও| এই সিরিজে ওয়ানডে অভিষেক হতে পারে তার| তবে কাজের চাপ সামলাতে সিরিজে বিশ্রামে রাখা হয়েছে কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্কের মতো গুরুত্বপূর্ণ পেসারদের| এছাড়া ইনজুরির কারণে থাকছেন না ব্লেয়ার টিকনার| পারিবারিক কারণ দেখিয়ে সিরিজ থেকে ছুটি নিয়েছেন ডেভন কনওয়ে| অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে মেজর লিগ ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ দিতে বিশ্রাম দেওয়া হয়েছে| নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, আগামী বছরের ওয়ানডে বিশ^কাপকে সামনে রেখেই দল গঠনের পরিকল্পনা করছে তারা| দক্ষিণ আফ্রিকা, জি¤^াবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ^কাপের আগে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছেন তিনি| ডাফি ও ফিশারকে নিয়ে আশাবাদী কিউই কোচ| ওয়াল্টার বলেন, “জ্যাকব ও ম্যাথিউকে দলে পেয়ে ভালো লাগছে| তারা দলে নতুন উদ্দীপনা নিয়ে আসবে|” ফিশারকে নিয়ে তিনি বলেন, “প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া তার জন্য দারুণ একটি ব্যাপার| তার গতি ভালো এবং বিভিন্ন পরিস্থিতিতে কার্যকরভাবে বোলিং করার জন্য সে কঠোর পরিশ্রম করেছে|” ডাফির প্রশংসা করে ওয়াল্টার আরও বলেন, “গত কয়েক বছরে সব ফরম্যাটেই সে আমাদের অন্যতম ধারাবাহিক পারফরমার| তার অভিজ্ঞতা ও দক্ষতা দলকে বাড়তি শক্তি দেবে|” ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ জুলাই গায়ানায়| প্রথম তিনটি ম্যাচ হবে গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে| শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে| টি-টোয়েন্টি বিশ^কাপের ফাইনালে রানার্সআপ হওয়ার পর এবার নতুন লক্ষ্য নিয়েই ক্যারিবীয় সফরে নামছে নিউজিল্যান্ড|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত
নাচোলে ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
Printed on: September 24, 2026
July 01, 2026
খেলাধুলা
উইন্ডিজ সফর সামনে রেখে দল ঘোষণা দিলো কিউইরা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
Sep 23, 2026
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
Sep 23, 2026