বুধবার ০১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 01, 2026
July 01, 2026
খেলাধুলা
খেলাধুলা

লজ্জাজনক হারের পরেও দল নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স

Published: July 01, 2026 at 01:36 PM
লজ্জাজনক হারের পরেও দল নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স

হারারে টেস্টে বেহাল দশা বাংলাদেশের| জিম্বাবুয়ের সাথে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি টাইগাররা| মাত্র আড়াই দিনের মাথায় ইনিংস এবং ৮৫ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ দল| ব্যাট হাতে একদমই লড়তে পারেনি বাংলাদেশ| বোলাররাও ছিলেন একেবারেই বিবর্ণ| জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে কিছুটা পরীক্ষানিরীক্ষা করে দল সাজিয়েছিল বাংলাদেশ| যে কারণে মূল দলের অনেকেই ছিলেন না| তবুও এমন হার মেনে নেওয়ার মত নয়| নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে| একেবারেই লড়াই করতে পারেনি বাংলাদেশ| খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে দলের পারফরম্যান্সের ব্যাখ্যা দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স| ব্যাটিং নিয়ে হতাশাই ঝরেছে সিমন্সের কণ্ঠে| সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, ‘অনেক কিছুই ভিন্নভাবে করা যেত| আমার মনে হয় ম্যাচের প্রথম দুই ঘণ্টায় আমরা ম্যাচে ছিলাম| তবে লাঞ্চ এবং চা বিরতির সময়টাতেই আমরা ম্যাচটা হেরে গেলাম| যেভাবে ব্যাট করেছি, তাই হারিয়ে দিতে যথেষ্ট ছিল| আমাদের তখন ব্যাটিংয়ে আরও ডেডিকেশন দরকার ছিল| তাহলে হয়ত ম্যাচটা আরও ভালো যেত| তবে কিছুই হলো না|’ সিমন্স আরও বলেছেন, ‘আসলে বোর্ডে তো আগে রান তুলতে হবে| যদি ভালো ব্যাট করতে না পারেন, ভালো রান না পান তাহলে বোলাররাও তো বল করতে পারবে না| যেসব উইকেটে আমরা খেলে এসেছি সেখান থেকে এখানের উইকেট কিছুটা ভিন্ন| ফলে আমাদের বুঝতে হবে এসব উইকেটে কীভাবে ব্যাট করতে হয়| নিশ্চিত করতে হবে আমরা ভালোভাবে ব্যাট করতে পারছি|’ ফিল সিমন্স জানান, ‘তারা (জি¤^াবুয়ে) ভালোভাবে ব্যাট করেছে| হোমে খেললে এমনই হয়| কন্ডিশনটা তারা ভালোই জানে| সব মিলিয়ে তাদের ভালো একটি ম্যাচ গেছে, আমাদের তুলনায়|’

দলের আত্মবিশ্বাস প্রসঙ্গে সিমন্স জানিয়েছেন, ‘আমরা এখনও অনেক আত্মবিশ্বাসী আছি| যদিও ম্যাচটা হেরেছি তবুও আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে| আমরা টানা ৫ টেস্ট জিতেছি| ভালো আত্মবিশ্বাস আছে| এক হারেই সেসব বদলে যাচ্ছে না| এই ম্যাচে ভালো করিনি তাই হেরেছি| তবে এখান থেকে শিক্ষা নিয়ে মুভ অন করতে হবে| আমাদের ভুলই আমাদেরকে ভুগিয়েছে| জিম্বাবুয়ে ভালো খেলেছে| তবে আমরা অনেক ভুল করেছি| এগুলো হজম করেই আমাদের এগিয়ে যেতে হবে|’ জিম্বাবুয়ে দলকে নিয়ে সিমন্স বলেন, ‘আমি এখানে ছিলাম অনেক আগে, অবশ্যই কিছু পরিবর্তন তো এসেছে| জিম্বাবুয়ে ভালো জায়গায় বল করেছে লজ্জা সময় ধরে, আমাদের তুলনায়| ব্যাটাররা ˆধর্য ধরে রান তুলেছে| এভাবেই টেস্ট ক্রিকেটটা খেলতে হয়, তারাই আমাদের দেখিয়ে দিল|’ নিউম্যান নিয়ামহুরির বোলিং প্রসঙ্গে ফিল সিমন্স জানিয়েছেন, ‘তার বলে দারুণ শক্তি রয়েছে| এগুলোই বেশি দরকার| সে নিজের কাজটা করে দিয়েছে যা তার কাছে প্রত্যাশা ছিল|’ প্রধান কোচ আরও বলেছেন, ‘আমাদের ব্যাপারে বললে আমরা চেয়েছি ফাইট করে যেতে| চেয়েছি ফাইট করে যতটা ভালো করা যায়| যেন ভালো জায়গায় আসতে পারি আমরা| তবে প্রত্যাশামত হয়নি| আমার সবসময় ভালো লাগে জিম্বাবুয়েতে| এখানে ফিরে ভালোই লাগছে| দারুণ কিছু স্মৃতি রয়েছে এখানে| ফলে ভালোই লাগছে ফিরতে পেরে|’ একমাত্র টেস্ট শেষে ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টির লড়াইয়ে মুখোমুখি হবে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ| আগামী সোমবার মাঠে গড়াবে প্রথম ওয়ানডে|