চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও শিবগঞ্জ অফিসার্স ক্লাবের আয়োজনে ‘দেশীয় ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে| সোমবার বিকেল ৫টায় উপজেলা চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম এবং শিবগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি রাফিউল সাহিদা প্রাপ্তি|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তা-কর্মচারীরা| অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন আকতার|
উৎসবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংশগ্রহণে সাতটি স্টলে নানা জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়| দর্শনার্থীরা ফলের ˆবচিত্র্য ঘুরে ঘুরে উপভোগ করেন|
স্টল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, “আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের কানসাটের বিভিন্ন জাতের আমসহ দেশীয় ফলকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং দেশীয় ফলের প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করাই এ উৎসবের মূল উদ্দেশ্য|”
উৎসবটি দেশীয় ফলের গুরুত্ব তুলে ধরা, স্থানীয় কৃষকদের উৎসাহিত করা এবং ঐতিহ্যবাহী ফলের সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন|