বিশ^কাপে ব্রাজিলের নকআউট লড়াইয়ের প্রস্তুতির মাঝেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার| ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩ কোটি টাকারও বেশি) অনুদান দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এল সুমারিও ডটকম| এই অর্থ জরুরি উদ্ধারকাজ, খাদ্য, বিশুদ্ধ পানীয়, ঔষধ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র ˆতরির কাজে ব্যয় করা হবে| এল সুমারিও ডটকমকে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার জনগণের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে|’ একই সাথে তিনি আশা প্রকাশ করেন যে, এই অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য শক্তি ও ¯^স্তি বয়ে আনবে| সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার ওই ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১,৪৩০ জনের মৃত্যু হয়েছে এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন| হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন| পরাঘাত এবং ভারী উদ্ধার সরঞ্জামের অভাবে উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে| এমন সংকটের সময় নেইমারের এই আর্থিক সহায়তা দেশটির দুর্গত মানুষের জন্য অন্যতম একটা ¯^স্তির কারণ| মানবিক উদ্যোগে আলোচনায় উঠে আসা নেইমার এখন ফুটবল ও মানবতার- দুই ক্ষেত্রেই প্রশংসা কুড়াচ্ছেন|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026