জয়ের জন্য শেষ ওভারে ভারতের দরকার ২০ রান| ওয়াইড আর নো বলের কল্যাণে প্রথম দুই বলেই আসে ৯ রান| হ্যারি টেক্টর পরের তিন বলে মাত্র ৩ রান খরচ করলে এক বলে দরকার পড়ে ৮ রান| শেষ বলে প্রিন্স যাদব ছক্কা হাঁকালেও কোনো লাভ হয়নি| আয়ারল্যান্ডের কাছে ১ রানে হেরে যায় বর্তমান বিশ^চ্যাম্পিয়ন ভারত| বেলফাস্টে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ১ রানে হারিয়েছে ¯^াগতিক আয়ারল্যান্ড| শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করে আইরিশরা| জবাবে ৯ উইকেটে ১৫৩ রান করেছে সফররত ভারত| আর এই জয়ের মাধ্যমে ইতিহাসে প্রথমবার ভারতকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করল আয়াররল্যান্ড| টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার| ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ¯^াগতিকদের| মাত্র ২১ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই ওপেনার| সুবিধা করতে পারেননি লরকান টাকারও| তবে আপনতালে খেলে যান হ্যারি টেক্টর| তাকে সঙ্গ দেন বেন কালিচ| তাতেই দেশড় ছাড়াই তাদের ইনিংস| ফিফটি পূরণের পর ৫৩ রানে থামেন টেক্টর| আর ২৩ বলে ৩৭ রান করেন কালিচ| এছাড়া জর্জ ডকরেল ১৯, রস অ্যাডায়ার ১৬ ও লরকান টাকার ১৫ রান করেন| বাকিরা দশের কোটা স্পর্শ করতে পারেননি| রান তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের| দুই ওপেনারের কেউই রানের খাতা খুলতে পারেননি| দ্রুত সাজঘরের পথ ধরেন ইশান কিশান ও শ্রেয়াস আইয়ারও| এরপর তিলক-শিবম-হারশিতরা জয়ের চেষ্টা চালালেও কোনো লাভ হয়নি| দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন তিলক ভার্মা| ১০ বলে ২১ রান করেন হারশিত রানা| আর ২০ রান আসে শিবম দুবের ব্যাট থেকে| আয়ারল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন জাই মন্ড্রা ও ম্যাট হোলার্ড| আর একটি করে উইকেট নেন হ্যারি টেক্টর ও ম্যাথিউ হ্যাম্প্রেস|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
Printed on: November 08, 2026
June 29, 2026
খেলাধুলা
ভারতকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো আইরিশরা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026