বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 29, 2026
খেলাধুলা
খেলাধুলা

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য হলেন তামিম

Published: June 29, 2026 at 11:01 AM
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য হলেন তামিম

বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালকে সম্মানসূচক আজীবন সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)| বাংলাদেশের সাবেক এই অধিনায়কের পাশাপাশি মর্যাদাপূর্ণ এই স্বীকৃত পেয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোন্স এবং ভারতের চেতেশ^র পূজারা| এক বিবৃতিতে এমসিসি জানায়, পাঁচজন ক্লাবের দেওয়া আজীবন সম্মানসূচক সদস্যপদ পাচ্ছেন| তামিমকে বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে ধরা হয়| তামিমের আগে এমসিসির সদস্যপদ পেয়েছিলেন সাকিব আল হাসান| তামিম বাংলাদেশের হয়ে টেস্টে ৫ হাজারের বেশি রান করেছেন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ| ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরি করে তিনি জায়গা করে নেন ঐতিহ্যবাহী অনার্স বোর্ডেও| ওয়ানডে ক্রিকেটে ২৪৩ ম্যাচে তামিমের সংগ্রহ ৮ হাজারের বেশি রান, যা বাংলাদেশের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ| ২০১১ সালে তিনি উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরা ক্রিকেটার এবং উইজডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছিলেন| তামিমের সঙ্গে আজীবন সদস্যপদ পাওয়া সুজি বেটস ও সোফি ডিভাইন চলতি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ^কাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন| দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে দুজনকেই আজীবন সম্মানসূচক সদস্য করেছে এমসিসি|