বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 28, 2026
খেলাধুলা
খেলাধুলা

নকআউট পর্বের টিকেট পেলো যারা

Published: June 28, 2026 at 01:52 PM
নকআউট পর্বের টিকেট পেলো যারা

বাকি ছিল কেবল চারটি স্লট| গত শনিবার দিবাগত রাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত অবশিষ্ট তিন গ্রুপের খেলা শেষে গ্রুপপর্ব ও সেই চার দলের নকআউট নিশ্চিত হলো| ফলে ৪৮ দল নিয়ে শুরু হওয়া ফিফার এই মেগা ইভেন্ট এখন রূপ নিলো ৩২ দলের নকআউট প্রতিযোগিতায়| ইতোমধ্যে সবার প্রতিপক্ষও চূড়ান্ত হয়ে গেছে| ‘এল’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নামার আগেই ইংল্যান্ড ন্যূনতম তৃতীয় দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছিল| আগেই বিদায় নেওয়া পানামার বিপক্ষে নেমে তারা গতকাল দিবাগত রাতে ২-০ গোলে জিতেছে| গোল দুটি করেছেন জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন| একই সময়ে মাঠে নেমেছিল এল গ্রুপের অপর দু’দল ক্রোয়েশিয়া ও ঘানা| আগেই এক জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে ঘানা নকআউটে উঠেছিল| তবে অপেক্ষায় ছিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া| ঘানাকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় হয়ে ক্রোয়াটরা শেষ ৩২-এ পা রেখেছে| তাদের পয়েন্ট ৬| সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ৪ পয়েন্ট নিয়ে ঘানা তৃতীয়| এর প্রায় আধঘণ্টা পর নেমেছিল ‘কে’ গ্রুপের চার দল| যেখানে আগেই কল¤ি^য়া ও পর্তুগাল নকআউট নিশ্চিত করে রেখেছিল| ফলে দুই পরাশক্তি মুখোমুখি হয়েছিল পজিশন দখলের লড়াইয়ে| দুই দলের রোমাঞ্চকর ˆদ্বরথে কেউই গোল পায়নি| গোলশূন্য সমতায় শেষ হওয়া ম্যাচের পর ৭ পয়েন্ট নিয়ে কল¤ি^য়া ‘কে’ গ্রুপের চ্যাম্পিয়ন এবং পর্তুগাল ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে| একই গ্রুপ থেকে উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় দল হিসেবে প্রথমবার ইতিহাস গড়ে নকআউট নিশ্চিত করে গণতান্ত্রিক কঙ্গো| ‘কে’ গ্রুপের ম্যাচ শেষে বিশ^কাপের নকআউটে ওঠার সুযোগ ছিল আর দুই দলের| তবে নজর ছিল নিজেদের গ্রুপপর্ব শেষ করা ইরানের| আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে যেকোনো এক দল জিতলেই মধ্যপ্রাচ্যের দেশটি নকআউটে উঠত| কিন্তু তাদের হতাশার সাগরে ডুবিয়ে রোমাঞ্চকর ম্যাচে ৩-৩ গোলে ড্র করায় আলজেরিয়া-অস্ট্রিয়া সমান ৪ পয়েন্ট নিয়ে উভয়েই নকআউটে উঠেছে| একই গ্রুপ থেকে আগেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়া আর্জেন্টিনা শেষ ম্যাচে জর্ডানকে হারায় ৩-১ গোলে| যদিও এই ম্যাচে কারও জন্য কোনো সমীকরণ ছিল না|


নকআউটের টিকেট পেলো যারা-

গ্রুপ এ- মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা

গ্রুপ বি- সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া-হার্জেগোভিনা (তৃতীয়)

গ্রুপ সি- ব্রাজিল, মরক্কো

গ্রুপ ডি- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে (তৃতীয়)

গ্রুপ ই- জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর (তৃতীয়)

গ্রুপ এফ- নেদারল্যান্ডস, জাপান, সুইডেন (তৃতীয়)

গ্রুপ জি- বেলজিয়াম, মিসর

গ্রুপ এইচ- স্পেন, কেপ ভার্দে

গ্রুপ আই- ফ্রান্স, নরওয়ে, সেনেগাল (তৃতীয়)

গ্রুপ জে- আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া (তৃতীয়)

গ্রুপ কে- কল¤ি^য়া, পর্তুগাল, গণতান্ত্রিক কঙ্গো (তৃতীয়)

গ্রুপ এল- ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা (তৃতীয়)