অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনশেষে চালকের আসনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ| অধিনায়ক রোস্টন চেইজ ও আমির জাঙ্গুর ব্যাটে চড়ে বড় লিড নিয়েছে স্বাগতিকরা| তৃতীয় দিনে ডাবল সেঞ্চুরি করেছেন আমির জাঙ্গু, ১৯৪ রানে থেমেছেন রোস্টন চেইজ| তাদের ব্যাটে চড়ে রানপাহাড়ে চড়েছে ক্যারিবীয়রা| দিনশেষে ১ উইকেটে ১৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা| পিছিয়ে আছে ৩০৩ রানে| তৃতীয় দিন স্কোরবোর্ডে ৫ উইকেটে ২৭১ রান নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ| প্রথম ওভারেই বাউন্ডারি হাঁকান চেইজ| দ্রুতই দেখা পান ব্যক্তিগত ফিফটির| ইনিংসের ৯৮তম ওভারে বাউন্ডারি হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে লিড এনে দেন জাঙ্গু| পরের ওভারেই নিজের প্রথম শতকের দেখা পান ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ব্যাটার| এরপর লঙ্কান বোলারদের ঘাম ঝরিয়ে পুরো সেশনে রান তুলেছেন এই দুই ব্যাটার| ৫ উইকেটে ৩৫৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দুই দল| দ্বিতীয় সেশনে দেড়শ পেরিয়ে এগোতে থাকেন জাঙ্গু| এরপরই টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতকের দেখা পান চেইজ| এই সেশনেও কোন উইকেট তুলতে পারেননি লঙ্কান বোলাররা| এরপর দেড়শোর দেখা পান চেইজ| অন্যপ্রান্তে সোনাল দিনুশার বলে সিঙ্গেল নিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন আমির জাঙ্গু| এরপর দ্রুত রান তুলেছেন তারা দুইজনই| জাঙ্গুর আউটে ভাঙে তাদের জুটি| ১৯ চার ও ৩ ছক্কায় ৩৭৩ বলে ২৩৩ রান করেন আমির জাঙ্গু| ততক্ষণে ষষ্ঠ উইকেট জুটিতে বিশ^রেকর্ড গড়েছেন তারা, তুলেছেন ৪০১ রান| প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে ষষ্ঠ উইকেটে প্রথম চারশ রানের জুটি এটি| ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসে যেকোনো উইকেটে জাঙ্গু ও চেইসের ৪০১ রানের চেয়ে বড় জুটির আছে কেবল একটি| সেই ১৯৫৮ সালে কিংসটনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ৪৪৬ রানের জুটি গড়েছিলেন গ্যারি সোবার্স ও কনরাড হান্ট| এরপর আলজারি জোসেফ, শামার জোসেফরা দ্রুত রান তুলে সাজঘরে ফেরেন| ৬ রানের আক্ষেপ নিয়ে ১৯৪ রানে থামেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেইজ| ৩২৪ বলের ইনিংসে ১৩ চার ও ২ ছক্কা হাঁকান তিনি| ৯ উইকেটে ৬২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ| লিড নেয় ৩১৮ রানের| দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই জেডেন সিলসের বলে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা| তারপর আর কোন বিপদ হয়নি| দিনশেষে ৪ ওভার ব্যাট করে ১ উইকেট ১৫ রান তুলেছে শ্রীলঙ্কা| ২ রান নিয়ে ব্যাট করছেন নিশান মাধুস্কা, ৪ রানে অপরাজিত আছেন কাসুন রাজিথা|
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 28, 2026
খেলাধুলা
শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিবীয়দের বিশ্বরেকর্ড
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026