বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 25, 2026
খেলাধুলা
খেলাধুলা

পেলে-রিভালদোর পাশে জায়গা করে নিলেন নেইমার

Published: June 25, 2026 at 12:48 PM
পেলে-রিভালদোর পাশে জায়গা করে নিলেন নেইমার

বিশ^কাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার| ১০ ন¤^র জার্সিধারী অবশেষে বিশ^কাপে জাতীয় দলের হয়ে মাঠে নামলেন| স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বেঞ্চ ছেড়ে ম্যাথিউস কুনহার বদলি হন| ২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে খেললেন তিনি| তাতে পেলে ও রিভালদোর সঙ্গে শীর্ষে যোগ দিলেন তিনি| এই তিন জনই ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্সি বিশ^কাপের ১৪ ম্যাচে পরেছেন| চার আসরে পেলে ১৪ ম্যাচে ১০ ন¤^র জার্সি পরেন| রিভালদো দুটি আসরে এবং নেইমার চারটি বিশ^কাপে| ২০১৪ বিশ^কাপে পাঁচ ম্যাচ, ২০১৮ বিশ^কাপে পাঁচটি, ২০২২ সালে তিনটি এবং ২০২৬ সালে এক ম্যাচ খেললেন সান্তোস তারকা| ডান পায়ের কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পর নেইমার ৭৫ মিনিটে মাঠে নামেন| মরক্কো ও হাইতির বিপক্ষে কোনো খেলোয়াড়কে ১০ ন¤^র জার্সি পরতে দেখা যায়নি| শেষবার ব্রাজিল টানা তিন ম্যাচ ১০ ন¤^র জার্সি ছাড়া খেলেছিল ১৯৬২ সালে, চেকোস্লোভাকিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে পেলে ইনজুরি পাওয়ার পর আর ফেরেননি| এনিয়ে সিনিয়র দলের ১০ ন¤^র জার্সিতে ৯৮ ম্যাচ খেললেন নেইমার| তার উপরে কেবল পেলে, ১০৫ ম্যাচ| ১০ ন¤^র জার্সিতে নেইমার ১০০তম ম্যাচ খেলতে পারেন নকআউটেই|