রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
June 25, 2026
খেলাধুলা
খেলাধুলা

জ্যোতিদের সামনে সেমিতে ওঠার হাতছানি

Published: June 25, 2026 at 12:46 PM
জ্যোতিদের সামনে সেমিতে ওঠার হাতছানি

নারীদের টি-টোয়েন্টি বিশ^কাপে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ| ইংল্যান্ডে অনুষ্ঠিত ১২ দলের এই আসরে তিন ম্যাচ শেষে দুই জয় তুলে নিয়ে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে আছে টাইগ্রেসরা| তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ| জ্যোতিদের মতো সমান পয়েন্ট আছে ভারত ও দক্ষিণ আফ্রিকার| তবে উন্নত নেট রান রেটের কারণে পয়েন্ট টেবিলে তারা এগিয়ে রয়েছে| টেবিলের শীর্ষে রয়েছে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া| তাতেই প্রশ্ন উঠেছে, সেমিফাইনাল খেলতে বাংলাদেশকে কী করতে হবে? সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে বাংলাদেশের সামনে সবচেয়ে সহজ সমীকরণ হলো বাকি দুই ম্যাচেই জয় পাওয়া| গ্রুপপর্বে টাইগ্রেসদের শেষ দুই প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা| এই দুই ম্যাচে জিততে পারলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই শেষ চারে উঠে যাবে বাংলাদেশ| সেক্ষেত্রে অস্ট্রেলিয়াও সেমিফাইনাল নিশ্চিত করবে, আর বিদায় নেবে ভারত ও দক্ষিণ আফ্রিকা| তবে একটি ম্যাচে জয় পেলেও বাংলাদেশের আশা বেঁচে থাকবে| সেক্ষেত্রে জটিল সমীকরণের মুখোমুখি হতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে| বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায়, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় অবশ্যই প্রয়োজন হবে| পাশাপাশি অস্ট্রেলিয়ার কাছে ভারতকে হারতে হবে| তখন ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পয়েন্ট হবে সমান ৬| সেক্ষেত্রে সেমিফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণ করবে নেট রান রেট| বাংলাদেশের সামনে তাই এখন প্রতিটি ম্যাচই কার্যত নকআউট| বিশেষ করে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফলই ঠিক করে দেবে টাইগ্রেসদের শেষ চারের ভাগ্য|