রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 24, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

কানসাটে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান

Published: June 24, 2026 at 01:52 PM
কানসাটে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পাগলা নদীর তীরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জাহ্নমণির দশহারা গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে| বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার নারী-পুরুষ পাপমোচন ও আত্মশুদ্ধির প্রত্যাশায় এ স্নান উৎসবে অংশ নেন|

দিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে গঙ্গাদেবীর পূজা-অর্চনা, প্রার্থনা, গীতাপাঠ, কীর্তনসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়| 

প্রতিবছরের মতো জৈ্যষ্ঠ মাসের শেষ দিকে অনুষ্ঠিত এই গঙ্গাস্নানকে কেন্দ্র করে কানসাটের গঙ্গা আশ্রম ও গুজরঘাট এলাকায় ভক্ত-অনুরাগীদের ব্যাপক সমাগম ঘটে| স্নানের পাশাপাশি পুণ্যার্থীরা গঙ্গাদেবীর কাছে প্রার্থনা ও পূজা অর্চনা করেন|

উৎসবকে ঘিরে নদীতীরে বসেছে গ্রামীণ মেলা| মেলায় প্রসাধনী সামগ্রী, কাঠের আসবাবপত্র, মাটির ˆতরি বিভিন্ন পণ্য, ধর্মীয় উপকরণ এবং নানা ধরনের খাবারের দোকান স্থান পেয়েছে| পাশাপাশি কীর্তনের আসর উৎসবে যোগ করেছে ভিন্নমাত্রা|

কানসাট গঙ্গা আশ্রম কমিটির সভাপতি রবী চন্দ্র পাল জানান, পূর্বপুরুষদের আমল থেকে এ স্থানে গঙ্গাস্নান ও মেলার আয়োজন হয়ে আসছে| ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিবছর দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে সমবেত হয়ে গঙ্গাস্নানে অংশ নেন|

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, প্রতি বছরের মতো এবারো গঙ্গাস্নান উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে| থানা পুলিশ, জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে| উৎসবস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে|

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গ্রামীণ মেলার প্রাণচাঞ্চল্যে কানসাটের ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান উৎসবমুখর হয়ে ওঠে|