রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 23, 2026
খেলাধুলা
খেলাধুলা

আইসিসির মাস সেরা খেলোয়াড় মনোনীত হলেন মুশফিক

Published: June 23, 2026 at 01:10 PM
আইসিসির মাস সেরা খেলোয়াড় মনোনীত হলেন মুশফিক

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন মুশফিকুর রহিম| এমন দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির মে মাসেরর সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন এই ব্যাটার| এর আগে ২০২১ সালের মে মাসেও আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন মুশফিক| এবার তার সঙ্গে সেরার লড়াইয়ে ছিলেন সতীর্থ তাইজুল ইসলাম ও নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি| পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ৬৩.২৫ গড়ে তিনি করেন ২৩৫ রান| পুরস্কার জয়ের পর মুশফিকুর রহিম বলেন, ‘আবারও আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের| বিশেষ করে টেস্ট ক্রিকেটে পারফরম্যান্সের জন্য এই ¯^ীকৃতি পাওয়ায় আমি বেশি আনন্দিত| আমার সতীর্থ তাইজুলও পাকিস্তানের বিপক্ষে আমাদের স্মরণীয় সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে| এই জয় আমাদের সবার কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে|’ তিনি আরও বলেন, ‘এই জয়ের ফলে আইসিসি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও আমরা এগিয়ে যেতে পেরেছি, যা দলের জন্য এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে| আমি আমার সতীর্থ ও সহায়ক দলের সদস্যদের সমর্থনের জন্য কৃতজ্ঞ| আগামী মাসগুলোতে বাংলাদেশের সাফল্যে আরও বেশি অবদান রাখতে মুখিয়ে আছি|’