রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 21, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

সোনামসজিদ স্থলবন্দর : পাথরবোঝাই ট্রাকের ভেতর মিলল ভারতীয় যন্ত্রাংশ আটক একজন

Published: June 21, 2026 at 02:45 PM
সোনামসজিদ স্থলবন্দর : পাথরবোঝাই ট্রাকের ভেতর মিলল ভারতীয় যন্ত্রাংশ আটক একজন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ এবং পাথরবোঝাই একটি ট্রাকসহ মো. মাহফুজুর রহমান (২৩) নামের এক যুবককে আটক করেছে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন| 

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে| 

আটক যুবক উপজেলার কানসাট বাজিতপুর এলাকার মোহা. শফিকুল ইসলামের ছেলে|

বিজিবি আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত পৌনে ৯টার দিকে ৫৯ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়| জায়গাটি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম| রাস্তার ওপর একটি বাংলাদেশী ট্রাকে তল্লাশি করে ভারতীয় পাথরের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ পাওয়া যায়| এঘটনায় ট্রাকে থাকা ১০ টন পাথরসহ ট্রাকটি জব্দ করা হয় এবং মাহফুজুর রহমানকে আটক করা হয়| আটক যুবকসহ ট্রাকের যন্ত্রাংশ এবং পাথর ও ট্রাকটির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি জানায়| 

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে|