রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 21, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Published: June 21, 2026 at 02:44 PM
শিবগঞ্জে ৭১ টিভির  প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে একাত্তর টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে| এ উদ্যোগের মাধ্যমে এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা|

১৫ বছরে পথচলা শুরু উপলক্ষে রবিবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়| 

৭১ টিভির জেলা প্রতিনিধি একেএস রোকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম| বাসসের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— ইত্তেফাকের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম, মানবজমিনের উপজেলা প্রতিনিধি ইমরান আলী, শিবগঞ্জ শিশু পুনর্বাসন কেন্দ্রের শিক্ষক গোলাম মোস্তফা, নারী উদ্যোক্তা ইসরাত জাহান ইভা|

পরে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং ৭১ টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন|