রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 21, 2026
খেলাধুলা
খেলাধুলা

নতুন বিশ^রেকর্ড গড়লো সূর্যবংশী

Published: June 21, 2026 at 01:42 PM
নতুন বিশ^রেকর্ড গড়লো সূর্যবংশী

ক্রিকেটবিশে^ ব্যাটিংয়ের সব রেকর্ড যেন নিজের দখলে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছেন ভারতের বিস্ময়বালক ˆবভব সূর্যবংশী| এবার মাত্র ১১ বলে ফিফটি হাঁকিয়েছেন ভারত ‘এ’ দলের হয়ে| গড়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডও| শ্রীলঙ্কা ‘এ’ দল, আফগানিস্তান ‘এ’ দল এবং ভারত ‘এ’ দল নিয়ে শ্রীলঙ্কার মাটিতে বসেছে ত্রিদেশীয় সিরিজ| যেখানে ফাইনালে লড়ছে শ্রীলঙ্কা এবং ভারত| ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৭ রান তুলেছে টিম ইন্ডিয়া| এত রানের পেছনে বড় অবদান সূর্যবংশীর ২৯ বলে ৯৪ রানের ঝলমলে ইনিংসের| দারুণ এই ইনিংস খেলার পথে মাত্র ১১ বলে ফিফটি ছুঁয়েছেন সূর্যবংশী, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড| সূর্যবংশী ভেঙেছেন শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নের রেকর্ড| ২০০৫ সালে ১২ বলে ফিফটি করেছিলেন কৌশল্য| এই ঘটনার ৬ বছর পর পৃথিবীর আলো দেখেন ˆবভব সূর্যবংশী| ১১ বলে ফিফটি করার পথে সূর্যবংশী ১০ বলেই বাউন্ডারি মেরেছেন| এর মধ্যে ছক্কা হাঁকিয়েছেন ৫টি| একটি বল ছিল ডট| দ্রুততম ফিফটির বিশ^রেকর্ড গড়ার পর সেঞ্চুরির পথেও এগিয়েছিলেন| যদিও ২৯ বলে ৯৪ রান করেই থেমেছেন তিনি| ১০টি চার ও ৮টি ছক্কায় ২৯ বলে ৯৪ রানের ইনিংস সাজিয়েছেন ˆবভব সূর্যবংশী| আইপিএলের সর্বশেষ আসরে দুর্দান্ত সব ইনিংসে ক্রিকেটবিশে^ ইতোমধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন সূর্যবংশী| ডাক পেয়েছেন ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডেও|