মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ^াস নিয়েই চট্টগ্রামে গিয়েছিল বাংলাদেশ| তবে ভেন্যু আর ফরম্যাট বদলের সঙ্গে বদলে গেছে ¯^াগতিকদের পারফরম্যান্স গ্রাফও| ব্যাটারদের ধারবাহিক ব্যর্থতায় প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছিল আগেই| তাই শেষ ম্যাচটি ছিল মান বাঁচানোর লড়াই| কিন্তু এখানেও ব্যর্থ টাইগাররা| ৫৪ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয়ে টাইগারদের হোয়াইটওয়াশ করল অজিরা| চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে বাংলাদেশ| দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেন তাওহিদ হৃদয়| জবাবে ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া| ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই রীতিমতো ঝড় তোলে অস্ট্রেলিয়া| শরিফুলের করা ওই ওভারে ৪ বাউন্ডারিতে আসে ১৭ রান| এমন বাজে শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ| বিশেষ করে মিচেল মার্শ একাই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন| এই ওপেনার ২৮ বলে করেছেন ৬০ রান| বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন শরিফুল, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন| এর আগে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ| তবে রানবন্যার সাগরিকায় ডট বল আর উইকেট হারানোর মহড়া দিয়েছে টাইগার ব্যাটাররা| টি-টোয়েন্টিতে বাংলাদেশ সর্বনিম্ন সংগ্রহ ৭০, আর চট্টগ্রামে ১০৮ রান| অধিনায়ক হৃদয়ের ৬১ রানের ইনিংসে সেই লজ্জা থেকে কোনোমতে মুক্তি পেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা| ম্যাচের দ্বিতীয় ওভারেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ| জনসনের বল সোজা খেলেছিলেন সাইফ হাসান| কিন্তু সেটা বোলারের হাতে লেগে আঘাত করে স্টাম্পে| নন স্ট্রাইকে থাকা তামিম তখন ক্রিজ থেকে সামান্য বাইরে| বলের গতিবিধি দেখে ব্যাটকে ক্রিজের ভিতরেও নিতে চেয়েছিলেন তামিম| কিন্তু সামান্য বিল¤ে^ রান আউটের শিকার হয়ে ফিরেন তিনি| এরপর বাংলাদেশি ব্যাটাররা যা করেছেন, তা রীতিমতো ছেলেখেলা যেন| ডটের পর ডট খেলে জনসনের ওভারের পঞ্চম বলে মিড অফে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইফ হাসান| মার্শের হাতে ক্যাচ দেওয়ার আগে ৯ বলে করেছেন মাত্র এক রান| এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের পর ব্যাট হাতে টানা ব্যর্থ এই ওপেনার| পাওয়ার প্লেতে ডট বলের মহড়া দিয়ে ফিরেছেন তিনে নামা পারভেজ হোসেন ইমন| নাথান এলিসের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৩ বলে করেছেন মাত্র এক রান| আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে স্ট্রাইক রোটেশনের দক্ষতা যে কত কার্যকরী বিষয়, সেটাই টের পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার| ১৩ বলে এক রান করে লজ্জার রেকর্ডেও নাম লিখিয়েছেন ইমন| বাংলাদেশের হয়ে অন্তত ১০ বলের ইনিংস খেলা ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইকরেট তার| এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে ১১ বল খেলে ২ রানে আউট হয়েছিল সৌম্য| এতদিন এটাই ছিল বাংলাদেশের কোনো ব্যাটারের এক ইনিংসের সর্বনিম্ন স্ট্রাইকরেট| এদিকে পঞ্চম ওভার শেষে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ১১! আধুনিক টেস্ট ক্রিকেটেও এমন মন্থর গতির ব্যাটিং দেখা যায় না আজকাল| যদিও পাওয়ার প্লের শেষ ওভারে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন সোহান-হৃদয়| যদিও অস্ট্রেলিয়ান বোলিং তোপে বেশিক্ষণ টিকেনি এই জুটি| ইনিংসের অষ্টম ওভারে অ্যাডাম জাম্পার নিচু হওয়া বলে বোল্ড হয়েছেন নুরুল হাসান সোহান| ল¤^া সময় পর টি-টোয়েন্টি একাদশে ফিরেও ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলেন না এই ব্যাটার| মাত্র ৮ বলে ৬ রান করে ফিরেন তিনি| তাতে দলীয় ৩৪ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ| সোহানের বিদায়ের পর মাঠে নামেন শামীম পাটোয়ারী| কালেভদ্রে ভালো ইনিংস খেলা এই ব্যাটার এই ম্যাচেও দলের হাল ধরতে পারেননি| উল্টো লেগ সাইড দিয়ে বেরিয়া যাওয়া বলকে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি| বাঁহাতি এই ব্যাটারের সবশেষ চার ইনিংস যথাক্রমে ০, ৭, ১, ৩| ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে আশার আলো দেখান হৃদয়-রিশাদ জুটি| তবে নিখিল চৌধুরীর বলে অদ্ভুত শট খেলে বিদায় নেন রিশাদ হোসেন| এক চার ও এক ছক্কায় ১৪ বলে ১৬ রান করেন তিনি| টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচ পর ১৫ রানের ইনিংস দেখলেন এই অলরাউন্ডার| এরপর শরিফুল, তাসকিনকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহে ৪৪ রান যোগ করেন অধিনায়ক তাওহীদ হৃদয়| তার ৫১ বলে ৬১ রানের অপরাজিত ইনিংসে লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ| তাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে লাল-সবুজের দল| অস্ট্রেলিয়ার হয়ে চার ওভারে ৬ রান খরচায় ২ উইকেট শিকার করেন স্পেনসার জনসন| এছাড়া নাথান এলিস ও অ্যাডাম জাম্পা দুইটি এবং নিখিল চৌধুরী একটি উইকেট শিকার করেছেন|
শিরোনাম
প্রবাসী ভোটার নিবন্ধনে অনুমোদন পেয়েছেন ৪৭ হাজারের বেশি
জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ পদ্মা ব্যারেজ প্রকল্প : সংসদে পানিসম্পদ মন্ত্রী
বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে : স্পিকার
প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের
উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শুরু
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় : জাতীয় পর্যায়ে বিজয়ীদের সংবর্ধনা
সোনামসজিদ স্থলবন্দর : পাথরবোঝাই ট্রাকের ভেতর মিলল ভারতীয় যন্ত্রাংশ আটক একজন
শিবগঞ্জে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ডাচদের কাছে পাত্তাই পেলোনা সুইডেন
হাজারতম ম্যাচে নেমে ইতিহাস গড়লো জাপান