রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 21, 2026
বিনোদন
বিনোদন

সুইমিং পুল থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

Published: April 21, 2026 at 03:27 PM
সুইমিং পুল থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

৫৭ বছর বয়সে মারা গেলেন মরক্কো-ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস। গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নাদিয়া বিশ্বজুড়ে সমাদৃত ‘দ্য ক্রিমসন রিভার্স’ সিনেমায় অভিনয়ের জন্য বেশ পরিচিত ছিলেন। বার্তা সংস্থা এএফপির বরাতে জানানো হয়েছে, গত সপ্তাহে প্যারিসের একটি সুইমিং পুলে অচেতন অবস্থায় পাওয়া যায় নাদিয়াকে। এরপর থেকে তিনি কোমায় ছিলেন। নাদিয়ার দুই মেয়ে সিলিয়া ও শানা চ্যাসম্যান এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তাদের মায়ের মৃত্যু হয়েছে। শোকার্ত দুই মেয়ে বিবৃতিতে বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই শুক্রবার নাদিয়া ফারেস চলে গেছেন। ফ্রান্স একজন মহান শিল্পীকে হারাল, আর আমরা আমাদের মাকে হারালাম।’ ১৯৯২ সালে ‘মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নাদিয়ার। তবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে তারকাখ্যাতি পান ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত পুলিশ থ্রিলার ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয় করে। জঁ রেনো ও ভিনসেন্ট কাসেলের বিপরীতে অভিনয় করা এই সিনেমাটি পরিচালনা করেছিলেন ম্যাথিউ ক্যাসোভিটস।