রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 17, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে প্রাচীন স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

Published: June 17, 2026 at 02:18 PM
শিবগঞ্জে প্রাচীন স্থাপনা ঘুরে   দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিভিন্ন প্রাচীন স্থাপনা ঘুরে দেখেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন| বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন এই রাষ্ট্রদূত| 

তিনি প্রাচীন গৌড়ের রাজধানীর তাহখানা মসজিদ, হজরত শাহ নেয়ামতুল্লাহর মাজার, সোনামসজিদ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মাজারসহ প্রাচীন গৌড়ের ঐতিহাসিক বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখেন|

পরিদর্শনকালে রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন| এছাড়া সোনামসজিদ বিওপিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন|

প্রাচীন গৌড়ের ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখার সময় রাষ্ট্রদূতকে বেশ আগ্রহী ও আনন্দিত দেখা যায়| তিনি বিভিন্ন স্থাপনার ছবি নিজেই ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন|

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন|

রাষ্ট্রদূতের এ সফর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বকে আন্তর্জাতিক অঙ্গনে আরো তুলে ধরতে সহায়ক হবে বলে স্থানীয়রা মনে করছেন|