রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 17, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ২০৮৫ বোতল নেশাজাতীয় সিরাপ ও ৫৮৫ পিস ইয়াবা জব্দ, ট্রাকসহ দুজন আটক

Published: June 17, 2026 at 02:18 PM
শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে  ২০৮৫ বোতল নেশাজাতীয় সিরাপ ও ৫৮৫ পিস ইয়াবা জব্দ, ট্রাকসহ দুজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে একটি ট্রাকসহ ২ হাজার ৮৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ২টি মোবাইল ফোন এবং ৫৮৫ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি| এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে বিজিবি জানিয়েছে| গত মঙ্গলবার রাতে এই অভিযান দুটি চালানো হয়| 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি এই তথ্য জানিয়েছে| 

বিজিবি আরো জানায়, নিজ¯^ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভেতরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামে অভিযান চালায়| অভিযানে কোয়ারেন্টাইন অফিসের পাশে পাকা রাস্তায় একটি বাংলাদেশী ট্রাকে তল্লাশি করা হয়| তল্লাশিকালে ট্রাকে রাখা ৭টি প্লাস্টিকের বস্তায় ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ১টি মোবাইল ফোনসহ ট্রাকটি জব্দ করা হয়| এ ঘটনায় কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পাশাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২০)কে আটক করা হয়|  

অন্যদিকে নিজ¯^ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপির নায়েক সুরজিত নাগের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট গ্রামে অভিযান চালায়| এই অভিযানে ৫৮৫ পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোনসহ নাঈম ইসলাম (১৮) নামের একজনকে আটক করা হয়| নাঈম উপজেলার জমিনপুর গ্রামের মামলত আলীর ছেলে| 

জব্দকৃতদের ট্রাক, নেশাজাতীয় সিরাপ, মোবাইল ফোন এবং ইয়াবাসহ আটক দুজনকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে| 

এই অভিযানের খবর দুটি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী| তিনি বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে|