রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 17, 2026
খেলাধুলা
খেলাধুলা

জয় দিয়ে বিশকাপ শুরু করলো আর্জেন্টিনা

Published: June 17, 2026 at 01:32 PM
জয় দিয়ে বিশকাপ শুরু করলো আর্জেন্টিনা

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ^কাপের প্রথম ম্যাচ খেলতে নেমে আর্জেন্টিনার শুরুটা হলো মেসিময়| তার জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল| বিশ^কাপে নিজের প্রথম হ্যাটট্রিক ও যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি কয়েকটি রেকর্ড গড়েছেন| ২০ বছর আগে একই দিনে আর্জেন্টিনার জার্সিতে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ^কাপে অভিষেক হয়েছিল মেসির| যেখানে তিনি বদলি নেমে দলটির সর্বকনিষ্ঠ (১৮ বছর ৩৫৮ দিন) ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন| এবার সবচেয়ে বেশি বয়সী (৩৮ বছর ৩৫৭ দিন) হিসেবেও গোলের কীর্তি হলো মেসির নামে| আর্জেন্টাইন মহতারকার ৩৯ বছর বয়স পূর্ণ হতে আর এক সপ্তাহ বাকি| তার আগেই তিনি বিশ^কাপের প্রথম হ্যাটট্রিকটা পেলেন| এটি বিশ^কাপে তার সর্বোচ্চ ২৭তম এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ| এর আগে আলজেরিয়ার বিপক্ষে একাদশে যুক্ত হতেই তিনি বিশে^র প্রথম খেলোয়াড় হিসেবে গড়েন ষষ্ঠ বিশ^কাপ খেলার কীর্তি| যদিও চলতি আসরে আরও দুজনের সেই রেকর্ড গড়ার সুযোগ আছে| আর্জেন্টিনাকে ১৭ মিনিটে এগিয়ে দেওয়ার পর তাদের অবশিষ্ট দুই গোলও এলো অধিনায়কের পা থেকে| ৬০ ও ৭৬ মিনিটে করা দুই গোলে জাদুকরী পারফরম্যান্স পূর্ণতা পায় মেসির| দ্বিতীয় গোলে ভুলে খেসারত দিয়েছেন জিনেদিন জিদানপুত্র লুকা জিদান| আলজেরিয়ান এই গোলরক্ষক অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের জোরালো শট থামাতে পারেননি| উল্টো বল ছুটে চলে যায় সামনে থাকা মেসির পায়ে, তিনি আলতো ছোঁয়ায় তা জালে জড়ান| অবশ্য বাকি দুটি গোল মেসি করেছেন চিরাচরিত বাঁ পায়ের মোহনীয় শটে| ১৬ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের বাড়ানো বল ধরে ২৫ গজ দূর থেকে নেওয়া বাঁকানো শটে| লুকা জিদান দু‘হাত বাড়িয়ে সেটি স্পর্শ করলেও ঠেকাতে পারেননি| আর হ্যাটট্রিক পূর্ণ করা দ্বিতীয় গোলও এসেছে বক্সের বাইরে থেকে নেওয়া মাটি কামড়ানো শটে| এ নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২০ এবং বিশ^কাপের ১৬তম গোল পেলেন আর্জেন্টাইন মহাতারকা| এতদিন বিশ^কাপ ইতিহাসের সর্বোচ্চ ১৬ গোল নিয়ে রাজত্ব করছিলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা| সেই রেকর্ডে ভাগ বসালেন মেসি| তাকে ছাড়িয়ে একক রাজত্ব কায়েম হতেও হয়তো আর কিছু সময়ের অপেক্ষা! এ ছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙে বিশ^কাপে সর্বোচ্চ ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করলেন মেসি| এদিকে, ম্যাচের দ্বিতীয়ার্ধে পজেশনে বেশ এগিয়ে ছিল আলজেরিয়া| যা ম্যাচ শেষেও তাদের এগিয়ে (৫২ শতাংশ) রাখে| তবে গোলের লক্ষ্যে মাত্র কোনো শট রাখতে না পারা দলটির স্কোরলাইনও পুরোপুরি বিপরীত| অন্যদিকে, আর্জেন্টিনার গোলের লক্ষ্যে ছিল ৬টি শট| আলজেরিয়া মেসিকে কড়া মার্কিং করতে পারেনি, উল্টো দ্বিতীয় গোল হজম করে গোলরক্ষক লুকা জিদানের ভুলে|