রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 17, 2026
খেলাধুলা
খেলাধুলা

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলোনা নারীরা

Published: June 17, 2026 at 01:31 PM
অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলোনা নারীরা

নারী টি-টোয়েন্টি বিশ^কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল| ইংল্যান্ডের লিডসে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করে নিগার সুলতানার দল| ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় অস্ট্রেলিয়া| মাত্র ৯.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৮ রান তুলে সহজ জয় নিশ্চিত করে তারা| ফলে বিশ^কাপ মঞ্চে আরেকটি হতাশাজনক পরাজয়ের ¯^াদ নিতে হয় টাইগ্রেসদের| বাংলাদেশের ইনিংসে অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ২৭ রান করেন| এছাড়া রিতু মনি ১৬ রান যোগ করেন| এই দুজন ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি| দলের দুই ব্যাটার শূন্য রানে সাজঘরে ফেরেন| বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করেন কিম গার্থ, সোফি মোলিনাক্স ও এলিস পেরি| তিনজনই নেন ২টি করে উইকেট| এছাড়া অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়ারহ্যাম একটি করে উইকেট শিকার করেন| ৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটাররা বাংলাদেশি বোলারদের ওপর শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন| দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন জর্জিয়া ভল| তার দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো চাপ ছাড়াই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া| বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্য এনে দেন মারুফা আক্তার| তিনিই ম্যাচে অস্ট্রেলিয়ার একমাত্র উইকেটটি তুলে নেন|