রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 15, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে বজ্রপাতে তরুণের মৃত্যু

Published: June 15, 2026 at 02:27 PM
শিবগঞ্জে বজ্রপাতে তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে অন্তর (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে| সোমবার বিকেলে তিনি মারা যান| অন্তর শিবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের দৌলতপুর মড়লটোলা মহল্লার আব্দুল মান্নানের ছেলে| 

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন| 

পিআইও আরো জানান, সোমবার বিকেলে বৃষ্টির সময় বাড়ির পাশে অন্যদের সঙ্গে ফুটবল খেলছিলেন অন্তর| এসময় হঠাৎ বজ্রপাত হলে অন্তর মারা যান| অন্তরের পরিবারকে ২৫ হাজার টাকা তাৎক্ষণিক সহায়তা হিসেবে দেয়া হয়েছে বলে তিনি জানান| 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, বেলা অনুমান সাড়ে ৩টার দিকে মাঠে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হন অন্তর| এসময় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন|