রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 14, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

Published: June 14, 2026 at 02:46 PM
৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে| রবিবার এই অভিযান চালানো হয়| 

রাত পৌনে ৮টায় বিজিবি এই তথ্য জানিয়েছে| 

বিজিবি আরো জানায়, রবিবার ভোর সোয়া ৫টায় ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের মনাকষা বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে হতে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও  বিকেল পৌনে ৪টায় একই এলাকা থেকে ১১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে| জব্দকৃত সিরাপগুলো জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে|

বিজিবি আরো জানায়, ৫৩ বিজিবি চলতি জুন মাসের এখন পর্যন্ত ভারতীয় ৬২১ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৪ বোতল নেশাজতীয় ফেয়ারডিল সিরাপ ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে| 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত ও পুশইন প্রতিরোধ করাসহ যে কোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে|