রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 12, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

ভারতীয় আগ্রাসন ও পুশইনের প্রতিবাদে শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ-সমাবেশ

Published: June 12, 2026 at 02:40 PM
ভারতীয় আগ্রাসন ও পুশইনের প্রতিবাদে শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ-সমাবেশ

ভারতীয় আগ্রাসন ও পুশইনের প্রতিবাদে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে|

শুক্রবার বিকেল ৫টায় শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়| সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে|

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর আবু জার গিফারী| অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবুল ইসলাম|

প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল ভারতীয় আগ্রাসন ও সীমান্তে অবৈধ পুশইনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন| তিনি দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও সীমান্ত নিরাপত্তায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন|

বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী বলেন, দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে| তিনি সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসন ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান|

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি আবু বকর, শিবগঞ্জ উপজেলা আমির সাদিকুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নানসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং উপজেলার সর্বস্তরের জনগণ|

সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসন ও পুশইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান| কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে|