রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 12, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

ঐচ্ছিক তহবিল থেকে অসহায়-দুস্থদের আর্থিক সহায়তা দিলেন এমপি কেরামত আলী

Published: June 12, 2026 at 02:35 PM
ঐচ্ছিক তহবিল থেকে অসহায়-দুস্থদের আর্থিক সহায়তা দিলেন এমপি কেরামত আলী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৪৫ জন অসহায়, দুস্থ ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের মধ্যে  ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়েছেন সংসদ সদস্য ড. কেরামত আলী|

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপকারভোগীদের হাতে এই অনুদান তুলে দেন তিনি| 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসহ নানা প্রয়োজন পূরণের লক্ষ্যে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়| এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং মানবিক সহায়তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন|

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি বাবুল ইসলাম এবং শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি মো. আব্দুর রউফ|

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এ সহায়তার জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন|