রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 11, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে ৯টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ

Published: June 11, 2026 at 02:29 PM
৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে ৯টি ভারতীয়  চোরাই মোবাইল ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের পুরাতন চোরাই মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেলসহ মো. সালাউদ্দিন (৩৬) নামের একজনকে আটক করা হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালায় বিজিবি। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি এই তথ্য জানিয়েছে।

৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সদস্য এই অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তি উপজেলার চাঁদপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেলসহ সালাউদ্দিনকে আটক করা হয়। 

বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়ন গত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক করেছে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।