ভ্রমণ মানেই নতুন কিছু আবিষ্কার আর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করা। তবে ল্যান্ডস্কেপ শ্যুট বা শহরের অলিগলিতে ছবি তুলতে দূরত্ব, অপ্রয়োজনীয় বস্তু বা স্বল্প আলোর মতো চ্যালেঞ্জগুলো নিখুঁত ছবির পথে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশের ব্যবহারকারীদের এই অভিজ্ঞতায় পরিবর্তন আনতে ভিভো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ট্রাভেলের সেরা সঙ্গী ভিভো ভি৭০ এফই। একইসাথে নিয়ে এসেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৭০।
ভিভো ভি৭০ এফই-এর প্রধান আকর্ষণ হলো ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা, যার ১/১.৫৬-ইঞ্চি এইচপি ফাইভ সেন্সর বেশি আলো গ্রহণ করে, ফলে ছবি হয় আরও পরিষ্কার ও বিস্তারিত। ৩০ গুণ জুম এবং সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশনের কারণে চলার সময়ও ছবি থাকে স্থির।
ছবিতে আলাদা সৃজনশিলতা যোগ করতে এতে আছে এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ, যা স্নো টাউন বা অরোরার মতো ইফেক্ট যোগ করতে পারে। এছাড়া এআই ইরেজ ৩.০ ও এআই রিটাচ ফিচার দিয়ে ছবির অপ্রয়োজনীয় অংশ সহজেই মুছে ফেলা যায়, আলাদা এডিটিং ছাড়াই।
ক্যামেরা ছাড়াও ভ্রমণে সঙ্গ দিতে ভি৭০ এফই একদম উপযোগী। মিউজ পার্পেল রঙের শিফটিং গ্রেডিয়েন্ট ও সূক্ষ্ম টেক্সচার ডিভাইসটিকে দেয় প্রিমিয়াম ও নজরকাড়া লুক। পাশাপাশি পাওয়া যাবে ওশান ব্লু রঙেও। মাত্র ৭.৫৯ মিমি পাতলা হলেও এতে রয়েছে ভ্রমণে সারাদিনের ব্যাকাপের জন্য শক্তিশালী ৭০০০এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি, ৯০ওয়াট ফ্ল্যাশচার্জ, ৫ বছরের ব্যাটারি হেলথ এবং ২৪-স্তরের সিকিউরিটি প্রোটেকশন।
ডিভাইসটির ডিসপ্লেতে আছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে যা দেখায় স্লিক ও আধুনিক। স্মুথ পারফরম্যান্সের জন্য ভি৭০ এফই-তে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর ও অরিজিন ওএস৬। যার অরিজিন আইল্যান্ড এবং স্মুথ ইঞ্জিন ফিচার ব্যবহারকে করে আরও সহজ। এছাড়া আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকায় এটি পানি ও ধুলাবালি প্রতিরোধে সক্ষম।
এই সিরিজের আসল ফ্ল্যাগশিপ হলো ভি৭০। এতে রয়েছে অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, ১.২৫ মিমি পাতলা বেজেল এবং এর ম্যাট ব্রাউন ফিনিশ একে দেয় প্রিমিয়াম ও ক্লাসিক লুক। এছাড়া ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা, ও ৪কে ৬০ এফপিএস ভিডিও এবং এআই স্টেজ মোড, পেশাদার ফটোগ্রাফির জন্য আদর্শ।
ভিভো ভি৭০ সিরিজের প্রি-অর্ডার শুরু হচ্ছে ৯ এপ্রিল থেকে।
শিরোনাম
মাদকের বিরুদ্ধে রহনপুরে মানববন্ধন
বরেন্দ্র অঞ্চলে গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্য
উদ্ধার হওয়া ২২ মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দিল পুলিশ
প্রয়াস হসপিটাল ও আরডিসিএস’র চক্ষু ক্যাম্প
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৭৪ জন
রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে অনুমোদনের সুপারিশ
রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি : সুবিধা পাবেন আরো ৬ লাখ মানুষ
মোবাইল কোর্টের কার্যক্রমে মিডিয়া সেল গঠনের নির্দেশ
২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার
ভিনিসিয়ুস-গিমারায়েসকে টপকে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া
Printed on: November 12, 2026
April 13, 2026
বিজ্ঞান ও প্রযুক্তি
দেশে লঞ্চ হলো ভিভো ভি৭০এফই এবং ভি৭০
সর্বশেষ খবর
মাদকের বিরুদ্ধে রহনপুরে মানববন্ধন
Nov 12, 2026
বরেন্দ্র অঞ্চলে গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্য
Nov 12, 2026
প্রয়াস হসপিটাল ও আরডিসিএস’র চক্ষু ক্যাম্প
Nov 12, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৭৪ জন
Nov 12, 2026