প্রতিপক্ষকে ঘুষি মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পর্তুগালের ফরোয়ার্ড রাফায়েল লেয়াও। চিলির বিপক্ষে বিশ^কাপ প্রস্তুতি ম্যাচে পর্তুগালের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে ঘটে এই ঘটনা। চিলির ডিফেন্ডার ইভান রোমানের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন পর্তুগালের রাফায়েল। মূলত ফাউলের শিকার হয়ে এমনটা করেন তিনি। এক পর্যায়ে মেজাজ হারিয়ে ঘুষি মারেন। ক্ষিপ্ত হয়ে সেটির জবাবে রোমানও প্রতিক্রিয়া দেখান। পরে দুজনই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। ম্যাচের শুরুতে পর্তুগালের মূল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো একাদশে থাকলেও বিরতির সময় তাকে তুলে নেন কোচ। ৩৫ মিনিটে তিনি একটি গোল করলেও সেটি বাতিল হয়ে যায় অফসাইডে। তার বদলি নেমে গনসালো গুয়েদেস দলের প্রথম গোলটি করেন। দ্বিতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেস ৭৫ মিনিটে। ইনজুরি টাইমে চিলির হয়ে একটি গোল শোধ করেন লুকাস কাপেদা। যদিও সেটি হার এড়াতে যথেষ্ট ছিল না। পর্তুগাল বিশ^কাপে ‘কে’ গ্রুপে রয়েছে। সেখানে তাদের গ্রুপসঙ্গী কলম্বিয়া, উজবেকিস্তান ও ডিআর কঙ্গো। ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 07, 2026
খেলাধুলা
উত্তেজনাপূর্ণ ম্যাচে চিলির সাথে জয় পেলো পর্তুগাল
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026