গাস আটকিনসনের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। শেষ দিকে ওপেনার ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপসের জুটিতে ব্যবধান কমেছে ঠিকই, কিন্তু হার থামানো যায়নি। ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৫ রানের বড় ব্যবধানে জয় পেল ইংল্যান্ড। তাতেই তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। জয়ের জন্য ২৫৪ রানের বিপরীতে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। চতুর্থ দিনের শুরুতে আজ সাজঘরের পথ ধরেন টম ব্লান্ডেল। ফলে ৫৮ রান তুলতেই কিউইরা হারায় ষষ্ঠ উইকেট। সপ্তম উইকেট জুটিতে চাপ সামলে নেওয়ার চেষ্টা চালায় কনওয়ে-ফিলিপস জুটি। কিন্তু খুব বেশি সময় স্থায়ী হয়নি জুটিটি। দুজন মিলে তোলেন ৫৩ রান। ৯১ বলে ৪১ রান করে সাজঘরের পথ ধরেন কনওয়ে। এরপর গ্লেন ফিলিপসকে রেখে একে একে সাজঘরের পথ ধরেন নাথান স্মিথ, কাইল জেমিসন, ও ম্যাট হেনরি। আর ৫২ বলে ৪৪ রানে অপরাজিত থেকে যান ফিলিপস। ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার গাস আটকিনসন। ১১.৩ ওভারে ৩০ রানের খরচায় পাঁচটি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন ওলে রবিনসন ও জশ টাং। আর একটি উইকেট পেয়েছেন দলনেতা বেন স্টোকস। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪০ রানে অলআউট হয় স্বাগতিক ইংল্যান্ড। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে কিউইদের মাত্র ১১৩ রানে গুটিয়ে দিয়ে লিড নেয় তারা। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসরা করে ২২৬ রান। ফলে টার্গেট দাঁড়ায় ২৫৪ রান।
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026