তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাঁচানোর জন্য ২৩২ রানের লক্ষ্য দিয়ে স্বস্তিতে থাকার কথা নয়। কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা দারুণ বোলিংয়ে টপ থেকে মিডল অর্ডারে ধস নামিয়ে উল্টো অস্বস্তিতে ফেললেন পাকিস্তানকে। কেবল শাদাব খান একাই লড়েছেন। তার সেই প্রচেষ্টা বিফলে গেছে। নাথান এলিস ও ম্যাথু শর্টের দারুণ বোলিংয়ে পাকিস্তানকে ৪১ রানে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ২৩১ রান করে ৯ উইকেটের বিনিময়ে। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে দুজনের ফিফটিতে এই সম্মানজনক পুঁজি তোলে সফরকারীরা। ইনিংসের প্রথম বলে অ্যালেক্স ক্যারিকে হারানোর পর জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিনের ফিফটিতে ঘুরে দাঁড়ায় অজিরা। ৭৪ বলে ৫ চারে ৫১ রান করেন তাদের অধিনায়ক ইংলিস। গ্রিনের ইনিংস সর্বোচ্চ ৫৩ রান আসে ৯২ বল থেকে। এছাড়া ম্যাট রেনশ ৪৩ ও অলিভার পিকে ৩১ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। দুটি করে পান হারিস রউফ, আরাফাত মিনহাস ও আবরার আহমেদ। লক্ষ্যে নেমে অষ্টম ওভারে ৪৪ রানে চার উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় পাকিস্তান। ৭৮ রানে ৬ ব্যাটারের পতনের পর মিনহাসের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন শাদাব। ১০৪ বলে ১ চার ও ৩ ছয়ে ৭১ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন শাদাব। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন গাজী ঘোরি ও ৩৩ রান আসে মিনহাসের ব্যাটে। ৫৩ রানে শেষ চার উইকেট হারায় পাকিস্তান। নাথান এলিস সর্বোচ্চ চারটি ও ম্যাথু শর্ট তিনটি উইকেট নিয়ে পাকিস্তানকে ৪৪ ওভারে ১৯০ রানে অলআউট করেন। আজ বৃহস্পতিবার লাহোরে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলবে দুই দল। তারপর বাংলাদেশ সফরে আগামী মঙ্গলবার ওয়ানডে সিরিজ শুরু করবে অজিরা।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 03, 2026
খেলাধুলা
পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরলো অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
Aug 08, 2026