সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জে রুমনকে জীবিত ফেরতের দাবি : মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবারসহ এলাকাবাসীর কর্মী সালমা খাতুনের ইন্তেকাল : শোকসন্তপ্ত পরিবারের পাশে প্রয়াস এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : চতুর্থ দিনের খেলায় পয়েন্ট ভাগ সদর ও শিবগঞ্জের দুটি কিডনিই নষ্ট আম্পায়ার মাসুমের : বড় বোন দিতে চায়লেও কিডনি ম্যাচিংয়ের খরচই জোগাতে পারছে না পরিবার হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড সদর ও ভোলাহাটে নারীসহ অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার : নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে তরুণ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণ আমির, কীসের প্রস্তুতি নিচ্ছেন?
Printed on: August 24, 2026
June 03, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন

Published: June 03, 2026 at 12:49 PM
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন

খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে ১৩২টি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন প্রকাশ করেছে চীনের জাতীয় খাদ্য ও কৌশলগত রিজার্ভ প্রশাসন। সম্প্রতি ঘোষিত এসব উদ্ভাবনের মধ্যে রয়েছে শস্য সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ এবং সবুজ প্রযুক্তিভিত্তিক গুদাম ব্যবস্থাপনা। কিছু প্রযুক্তি ইতোমধ্যে মধ্য চীনের হুবেই প্রদেশে সফলভাবে প্রয়োগ করা হয়েছে। প্রদেশটির সিয়াকান শহরের একটি শস্য সংরক্ষণ কেন্দ্রে বর্তমানে ৫০ হাজার টন চাল ও ২০ হাজার টন গম মজুত রয়েছে। সেখানকার গুদামগুলোকে বায়ুরোধী করে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। হুবেই রিজার্ভড গ্রেইন অ্যান্ড অয়েল ম্যানেজমেন্ট গ্রুপের আওতাধীন সিয়াওকান রিজার্ভ ডিপোর প্রধান লিউ সিয়াং বলেন, গুদামের ভেতরের তাপমাত্রা ও অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে রাসায়নিক পদার্থের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব উপায়ে শস্যের গুণগত মান সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন শস্য সংরক্ষণ প্রযুক্তির গবেষণা, উন্নয়ন এবং প্রয়োগে বিনিয়োগ বাড়িয়েছে। এর ফলে খাদ্য অপচয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এদিকে শস্য সংরক্ষণ খাতে প্রযুক্তিগত উদ্ভাবনের প্রসার ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে গত সোমবার হুবেইয়ের রাজধানী উহানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন হয়েছে। সিএমজি