দক্ষিণী সিনেমা থেকে হিন্দি বলিউড চলচ্চিত্র- দুই অঙ্গনেই এখন সমান জনপ্রিয় রাশমিকা মান্দানা। একের পর এক সফল সিনেমার সুবাদে নির্মাতা-প্রযোজকদের কাছে তিনি হয়ে উঠেছেন অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী। আর সেই জনপ্রিয়তার প্রভাব পড়েছে তার পারিশ্রমিকেও। ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমানে একটি সিনেমার জন্য প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন রাশমিকা। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে এটি হবে তার অভিনয়জীবনের সর্বোচ্চ পারিশ্রমিক। কন্নড় চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ২০২১ সালে মুক্তি পাওয়া পুষ্পা সিনেমায় শ্রীভল্লী চরিত্রে অভিনয়ের পর ব্যাপক পরিচিতি পান তিনি। আল্লু অর্জুনের বিপরীতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায় এবং রাতারাতি তাকে তারকাখ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। জানা গেছে, পুষ্পার প্রথম পর্বে অভিনয়ের জন্য রাশমিকা পেয়েছিলেন প্রায় ২ কোটি রুপি। পরে সিনেমাটির সাফল্যের পর তার পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় প্রায় ৩ কোটি রুপিতে। বর্তমানে সেই অঙ্ক বেড়ে প্রায় ১৫ কোটিতে পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে, যা আগের তুলনায় প্রায় সাত গুণ বেশি। গুঞ্জন রয়েছে, আসন্ন ককটেল ২ সিনেমায় শাহিদ কাপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীও রাশমিকা। এই সিনেমার জন্য তিনি ১৫ কোটিরও বেশি পারিশ্রমিক নিয়েছেন বলে শোনা যাচ্ছে। অমিতাভ বচ্চনের সঙ্গে গুডবাই সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় রাশমিকার। এরপর উত্তর ভারতেও দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বড় বাজেটের সিনেমা, বিজ্ঞাপন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণায় কাজ করে বর্তমানে তিনি দেশের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ছাভা সিনেমার জন্য তিনি প্রায় ৪ কোটি রুপি, সিকান্দারের জন্য ৫ কোটি রুপি এবং কুবেরা সিনেমার জন্য ৫ থেকে ৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার পারিশ্রমিকও যে দ্রুত বাড়ছে, তা নিয়ে এখন সরব বিনোদন অঙ্গন।
শিরোনাম
ভারতীয় আগ্রাসন ও পুশইনের প্রতিবাদে শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ-সমাবেশ
কানসাট আমবাজারে উচ্ছেদ অভিযান
পদ্মা নদীতে ডুবে চাঁপাইনবাবগঞ্জে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐচ্ছিক তহবিল থেকে অসহায়-দুস্থদের আর্থিক সহায়তা দিলেন এমপি কেরামত আলী
স্টার্ট-আপ বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ধারণ প্রদর্শন কর্মসূচি : শিবগঞ্জ ও নাচোলে শিক্ষার্থীরা উপস্থাপন করলেন নিজেদের উদ্ভাবিত প্রকল্প
আগের দলে ফিরতে পারেন মমতা-পাওয়ার
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
আয়াতুল্লাহ আলি খামেনির শোক অনুষ্ঠান পিছিয়ে দিলো ইরান
২০ বছর পরেও একই রকম আছেন শাকিরা
ক্যামেরার সামনে ফিরছেন ক্যাটরিনা
সর্বশেষ খবর
কানসাট আমবাজারে উচ্ছেদ অভিযান
Jun 12, 2026