পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার বড়সড় আইনি জটিলতায় পড়েছেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। আরজিকর কা-ের এক পুরনো ইস্যুতে কলকাতার চারু মার্কেট থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় এক আইনজীবী রচনা ব্যানার্জির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগটি আনেন। ২০২৪ সালের আগস্ট মাসে আরজিকর হাসপাতালের সেই নৃশংস ঘটনার আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন রচনা ব্যানার্জি। অভিযোগ উঠেছে, একজন সাংসদ হওয়া সত্ত্বেও সেই ভিডিওতে তিনি একাধিকবার নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম উচ্চারণ করেছিলেন, যা দেশটির প্রচলিত আইনানুযায়ী সম্পূর্ণ দ-নীয় অপরাধ। ভিডিওটি সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরালও হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, দেড় বছর আগের ঘটনা নিয়ে এখন কেন থানা-পুলিশ? এই বিষয়ে অভিযোগকারী আইনজীবী জানিয়েছেন, অপরাধটি যখন ঘটেছিল, তখনই তিনি তৎকালীন পুলিশ কমিশনারের (সিপি) কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তৎকালীন সরকার ও প্রশাসনের পক্ষ থেকে তারকা সাংসদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও জানান, আজ ২০২৬ সালের জুন মাস চললেও এখনো সেই ভিডিওটি ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তাই রাজ্যে ক্ষমতার পালাবদলের পর, এবার চারু মার্কেট থানায় পুনরায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
শিরোনাম
সীমান্তের বেকার যুবকদের জন্য মোবাইল সার্ভিসিং কোর্স চালু
বিজিবির রাতভর অভিযান : শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ
নাচোলে গর্ভকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়
সম্মানি ভাতা বাড়ল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চপর্যায়ের সভা
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে : রংপুরে মির্জা ফখরুল
এবার হলিউডে পা রাখছেন রোনালদো
ভিনিকে নিতে রেকর্ড পরিমাণ ফি গুনতে হবে আর্সেনালকে
সর্বশেষ খবর
বিজিবির রাতভর অভিযান : শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ
Jul 27, 2026
চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়
Jul 27, 2026
সম্মানি ভাতা বাড়ল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের
Jul 27, 2026