বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 03, 2026
June 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ধর্মীয় মূল্যবোধ জাগ্রত আছে বলেই সমাজটা এখনো উচ্ছন্নে যায়নি : ইমাম সম্মেলনে জেলা প্রশাসক

Published: June 02, 2026 at 02:30 PM
ধর্মীয় মূল্যবোধ জাগ্রত আছে বলেই সমাজটা এখনো উচ্ছন্নে যায়নি : ইমাম সম্মেলনে জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে জেলাপর্যায়ে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ এই সম্মলনের আয়োজন করে। 

মঙ্গলবার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত সম্মলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি তার বক্তব্যে ইমামদের বলেনÑ আপনারা হচ্ছেন সমাজের নেতা, আপনাদের কথা মানুষ শোনে এবং মানে। তাই আপনাদের মাধ্যমে সরকারি অনেক বার্তা আমরা জনসাধারণের কাছে তুলে ধরি। তিনি বলেনÑ ধর্মীয় মূল্যবোধ জাগ্রত আছে বলেই সমাজটা এখনো উচ্ছন্নে যায়নি। আপনারা মাদকের কুফল জনসাধারণের মাঝে তুলে ধরবেন, বাল্যবিয়ে, যৌতুকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করবেন, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলবেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলবেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, সেসব গুজবে কান দেবেন না। একথায় সমাজের খারাপ দিকগুলো নিয়ে আপনারা খুৎবায় অথবা অন্য কোনোভাবে মানুষকে সচেতন করবেন। পাশপাশি আয়বর্ধক কাজেও মানুষকে উদ্বুদ্ধ করবেন। 

চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান। সম্মেলন সঞ্চলনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মুক্তার আলী। 

প্রশিক্ষণে জেলার ৬০ ইমাম অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য ৩ জনকে বাছাই করা হয়। পরে সকলকে সনদপত্র প্রদান করা হয়।